মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩২ অপরাহ্ন

News Headline :
অবৈধ স্থাপনা উচ্ছেদ ও সীমানাপ্রাচীর পুনরুদ্ধারের দাবিতে রাসিক প্রশাসকের কাছে রুয়েট শিক্ষার্থীদের স্মারকলিপি পাবনায় প্রধানমন্ত্রীর ফটোগ্রাফার খালেদ হোসেন পরাগের বিরুদ্ধে জেলা বিএনপি’র সংবাদ সম্মেলন পাবনায় ১০ গ্রাম হেরোইনসহ একজন গ্রেফতার খাটুনির মজুরি’ হিসেবে ৫০ হাজার টাকা নেওয়ার অভিযোগ চেয়ারম্যানের বিরুদ্ধে পাবনায় ১২০ পিস ইয়াবাসহ মাদক ব্যাবসায়ী গ্রেফতার রাজশাহীতে ভাতিজার হাসুয়ার কোপে চাচা নিহত পাবনায় মৃত ব্যাক্তির নামে বৈষম্যবিরোধী হত্যা মামলার অভিযোগ পত্র তদন্ত প্রশ্নবিদ্ধ পুনঃ তদন্তের দাবি বদলগাছীতে প্রশাসনের আয়োজনে আনুষ্ঠানিক ভাবে ঈদ-ই-মিলাদুন্নবী পালিত সিরাজগঞ্জের শাহজাদপুরে নৌকা বাইসকে কেন্দ্র করে হামলা ১৫ জন আহত ট্রাক, ট্যাংকলরী ও কার্ভাড ভ্যান শ্রমিক ইউনিয়নের পাবনার ভাঙ্গুড়া উপশাখা কমিটি ঘোষনা

খুলনা জেলা ডিবি পুলিশের বিশেষ অভিযানে গাঁজাসহ ২ জন মাদক ব্যবসায়ী আটক।

Reading Time: < 1 minute

মোঃ শহিদুল ইসলাম, খুলনা:
খুলনা জেলা ডিবি পুলিশের বিশেষ অভিযানে কয়রা থানা এলাকা হতে সর্বমোট ০১ (এক) কেজি ৮০০ (আটশত) গ্রাম কথিত মাদকদ্রব্য গাঁজাসহ ০২ (দুই) জন গ্রেফতার। খুলনা জেলার সুযোগ্য পুলিশ সুপার মোহাম্মদ মাহবুব হাসানের দিক-নির্দেশনায় জেলা গোয়েন্দা শাখা, খুলনার ইনচার্জ মোঃ মহিদুল ইসলাম এর নেতৃত্বে এসআই (নিঃ) মোঃ আসাদুল ইসলাম সংগীয় অফিসার ও ফোর্সসহ একটি টীম কয়রা থানা এলাকায় মাদক উদ্ধারসহ বিবিধ উদ্ধার অভিযান পরিচালনা করেন। অভিযান পরিচালনাকালে দুইজন পেশাদার মাদক ব্যবসায়ী মাদকদ্রব্য কেনা-বেচার জন্য অবস্থান করছে মর্মে জানতে পেরে গতকাল মঙ্গলবার রাত্র সোয়া ৮টার সময় কয়রা থানাধীন ২ নং কয়রা গ্রামস্থ হাটখোলা গামী জনৈক আফসার মাস্টারের বাড়ীর সামনে নির্মানাধীন পাঁকা রাস্তার উপর থেকে আসামি ১। ইসমাইল ঢালী (২৩), পিতা-মোঃ মোমিন ঢালী, সাং- ২ নং কয়রা (চার রাস্তার মোড়), ২। মোঃ রবিউল ইসলাম (৩০), পিতা-মোঃ কাদের গাজী, সাং-১ নং কয়রা (মাঝের আইট), উভয় থানা-কয়রা, জেলা-খুলনাদ্বয়কে গ্রেফতার করে। গ্রেফতার পূর্বক তাদের নিকট হতে সর্বমোট ০১ কেজি ৮০০ (আটশত) গ্রাম কথিত মাদকদ্রব্য গাঁজা উদ্ধার ও জব্দ করেন। উক্ত ঘটনায় আসামিদের বিরুদ্ধে ডিবি পুলিশ বাদী হয়ে কয়রা থানায় একটি মামলা করেন। মামলা নং- ০৪, তারিখ- ০৫/০৫/২০২১ খ্রিঃ, ধারা- মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইন, ২০১৮ এর ৩৬ (১) সারণির ১৯ (ক)। গ্রেফতারকৃত আসামি মোঃ রবিউল ইসলাম (৩০) এর বিরুদ্ধে মাদকদ্রব্য আইনসহ অন্যান্য আইনে ০৫ টি মামলা রয়েছে।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com