মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২০ অপরাহ্ন

News Headline :
অবৈধ স্থাপনা উচ্ছেদ ও সীমানাপ্রাচীর পুনরুদ্ধারের দাবিতে রাসিক প্রশাসকের কাছে রুয়েট শিক্ষার্থীদের স্মারকলিপি পাবনায় প্রধানমন্ত্রীর ফটোগ্রাফার খালেদ হোসেন পরাগের বিরুদ্ধে জেলা বিএনপি’র সংবাদ সম্মেলন পাবনায় ১০ গ্রাম হেরোইনসহ একজন গ্রেফতার খাটুনির মজুরি’ হিসেবে ৫০ হাজার টাকা নেওয়ার অভিযোগ চেয়ারম্যানের বিরুদ্ধে পাবনায় ১২০ পিস ইয়াবাসহ মাদক ব্যাবসায়ী গ্রেফতার রাজশাহীতে ভাতিজার হাসুয়ার কোপে চাচা নিহত পাবনায় মৃত ব্যাক্তির নামে বৈষম্যবিরোধী হত্যা মামলার অভিযোগ পত্র তদন্ত প্রশ্নবিদ্ধ পুনঃ তদন্তের দাবি বদলগাছীতে প্রশাসনের আয়োজনে আনুষ্ঠানিক ভাবে ঈদ-ই-মিলাদুন্নবী পালিত সিরাজগঞ্জের শাহজাদপুরে নৌকা বাইসকে কেন্দ্র করে হামলা ১৫ জন আহত ট্রাক, ট্যাংকলরী ও কার্ভাড ভ্যান শ্রমিক ইউনিয়নের পাবনার ভাঙ্গুড়া উপশাখা কমিটি ঘোষনা

খুলনা ডুমুরিয়ায় স্ত্রী হতার দায়ে সাবেক স্বামী গ্রেফতার

Reading Time: < 1 minute

খুলনা থেকে শহিদুল ইসলাম:
খুলনা ডুমুরিয়ার পারভীন সুলতানা ( ৩৫) হত্যাকান্ডের ঘটনায় পুলিশ ঘাতক সাবেক স্বামী লিটন মোল্যাকে (৩৮) গ্রেফতার করেছে।
পুলিশ জানিয়েছে, ঘটনার পর পলাতক হত্যাকারী পারভীনের সাবেক স্বামী লিটনকে গতকাল মঙ্গলবার রাতে ডুমুরিয়া থানার পুলিশ জিরো পয়েন্ট এলাকা থেকে গ্রেফতার করা হয় বলে জানান । তাকে আজ বুধবার (১৬ জুন) আদালতে সর্পোদ করা হয়েছে। ডুমুরিয়া থানার অফিসার ইনচার্জ মোঃ ওবাইদুর রহমান জানান, এ ব্যাপারে ডুমুরিয়া থানায় নিহত পারভীনের বড় মেয়ে নুরজাহান একটি হত্যা মামলা দায়ের করেন।
থানা পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, প্রায় ৩ বছর পূর্বে ডুমুরিয়া বাজার এলাকার মৃত কিনু মোল্যার ছেলে লিটন মোল্যার সাথে খর্ণিয়ার বাহাদুর পুর গ্রামের মান্নান শেখের মেয়ে নিহত পারভীন বেগমের ২য় বিয়ে হয়। প্রায় মাসখানেক আগে তাদের মধ্যে ডিভোর্স হয়ে যায়। আবারও ওই নারীকে বিয়ে করতে পায়তারা শুরু করে লিটন মোল্যা। কিন্ত পারভীন বেগম রাজি না হওয়ায় গত মঙ্গলবার গভীর রাতে ডুমুরিয়া শহীদ স্মৃতি মহিলা কলেজের পাশে একটি ভাড়া বাড়ীতে ঘরের দরজা ভেঙে প্রবেশ করে লিটন মোল্যা। পরে ওই নারীকে বের করে ঘরের সামনে এনে ছুরি দিয়ে কুপিয়ে পেট ফেড়ে দেয় ও রড দিয়ে পিটিয়ে মাথায় আঘাত করলে মাথার ঘিলু বের হয়ে যায়। খবর পেয়ে থানা পুলিশ ঐ রাতেই গুরুতর আহত নারীকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পথিমধ্যে তার মৃত্যু হয়।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com