বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০২ অপরাহ্ন

News Headline :
রাজশাহীতে বিএনপির একক প্রার্থী নিশ্চিত হবে: ভূমিমন্ত্রী মিনু বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজশাহী মহানগর বিএনপির কর্মসূচির উদ্বোধন কুষ্টিয়ায় হাজতখানায় লুঙ্গি ছিঁড়ে আসামির আত্মহত্যার চেষ্টা পাবনায় বিএনপি’র ৪৮তম প্রতিষ্ঠা বার্ষীকি পালন অবৈধ স্থাপনা উচ্ছেদ ও সীমানাপ্রাচীর পুনরুদ্ধারের দাবিতে রাসিক প্রশাসকের কাছে রুয়েট শিক্ষার্থীদের স্মারকলিপি পাবনায় প্রধানমন্ত্রীর ফটোগ্রাফার খালেদ হোসেন পরাগের বিরুদ্ধে জেলা বিএনপি’র সংবাদ সম্মেলন পাবনায় ১০ গ্রাম হেরোইনসহ একজন গ্রেফতার খাটুনির মজুরি’ হিসেবে ৫০ হাজার টাকা নেওয়ার অভিযোগ চেয়ারম্যানের বিরুদ্ধে পাবনায় ১২০ পিস ইয়াবাসহ মাদক ব্যাবসায়ী গ্রেফতার রাজশাহীতে ভাতিজার হাসুয়ার কোপে চাচা নিহত

খুলনা বিভাগের শ্রেষ্ঠ উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হলেন এজাজ আহমেদ

Reading Time: < 1 minute

জহুরুল হক,দৌলতপুর, কুষ্টিয়া :
খুলনা বিভাগের শ্রেষ্ঠ উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হলেন দৌলতপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট এজাজ আহমেদ মামুন।প্রাথমিক শিক্ষা পদক ২০২২ এর বিভাগীয় পর্যায়ের প্রকাশিত তালিকা অনুযায়ী উপজেলা চেয়ারম্যান ক্যাটাগরিতে খুলনা বিভাগের শ্রেষ্ঠ উপজেলা চেয়ারম্যান হিসাবে তিনি এ কৃতিত্ব অর্জন করলেন।দায়িত্ব গ্রহণের পর থেকে তিনি শিক্ষার মান নিশ্চিত করার জন্য শিক্ষকদের মাসিক সভায় নির্দেশনা দিয়ে আসছেন। আকস্মিক বিদ্যালয় সমুহ পরিদর্শন করে শিক্ষার মান নিশ্চিত করার জন্য নানা ধরণের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করছেন। দুরবর্তী শিক্ষার্থীদের বাইসাইকেল, প্রতিব›িদ্ধ শিক্ষার্থীদের হুইল চেয়ার, শিক্ষার্থীদের টিফিন বাটি, মিড্ ডে মিল, স্কুল ড্রেস, প্রতিযোগীতামুলক শিক্ষা প্রসারে উদ্দিপনা পুরস্কার প্রদান এমনকি দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের নগদ অর্থ সহায়তা করে আসছেন। তাছাড়া লেখাপড়ার পাশাপাশি শিক্ষার্থীদের খেলাধুলা নিশ্চিত করার জন্য ফুটবল, ভলিবল সহ বিভিন্ন ক্রীড়া সামগ্রী বিতরণ করে আসছেন। শিক্ষাক্ষেত্রে নানা পদক্ষেপ গ্রহণ ও বাস্তবায়নে ভুমিকা রাখায় তিনি এ সম্মানে ভুষিত হলেন। অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক ফিরোজ খান নুন জানান, তারুণ্যের অহংকার জনাব এজাজ আহমেদ মামুন সাহেব উপজেলার শিক্ষা ব্যবস্থার উন্নয়নে যে ভুমিকা রেখে আসছেন, তাতে এ উপজেলার শিক্ষা ব্যবস্থায় আমুল পরিবর্তন ঘটছে।জানতে চাইলে এজাজ আহমেদ মামুন জানান, শিক্ষা জাতীর মেরুদন্ড‘ তা শুধু মুখের বুলি না হয়ে আমি কাজের মাধ্যমে প্রতিষ্ঠিত করতে কাজ করে যাচ্ছি। আশা করি উপজেলার মানুষ খুব দ্রুত তার সুফল পাবেন।অ্যাডভোকেট এজাজ আহমেদ মামুন মনে করেন, সব কিছুর মূলে শিক্ষার কোন বিকল্প নাই। তৃণমূল পর্যায়ে মান সম্মত শিক্ষা নিশ্চিত করতে পারলে সমাজের সকল অন্যায়, অবক্ষয়, অ-ব্যবস্থাপনা দুর হয়ে যাবে। আর প্রাথমিক শিক্ষা হচ্ছে একজন শিক্ষার্থীর ভিত্তি। এ ভিত্তি মজবুত না করতে পারলে ঐ শিক্ষার্থী মাঝ পথে ঝরে পড়বে। নিজের অভীষ্ট লক্ষ্যে কখনও পৌছাতে পারবেনা বলে তিনি মনে করেন। তাই মান সম্মত শিক্ষা নিশ্চিত করে দৌলতপুর উপজেলাকে আদর্শ উপজেলা হিসাবে গড়ে তোলার জন্য তিনি নিরলস ভাবে কাজ করে যাচ্ছেন। এর আগে গত সেপ্টেম্বরে তিনি কুষ্টিয়া জেলার শ্রেষ্ঠ উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com