মঙ্গলবার, ০২ Jun ২০২৬, ১১:৫২ অপরাহ্ন

News Headline :
ছাগলকাণ্ডের মতিউরকেও ছাড়িয়ে গেলেন এনবিআরের সহিদুল: ঢাকায় ৫৩ ফ্ল্যাট সম্পদ ৪০০ কোটির! রাজশাহী নগরীতে কয়েক ঘণ্টার ব্যবধানে তিন হামলা নারীসহ আহত ৪ রাজধানীর শিশু রামিসা হত্যা মামলায় বোন রাইসা আক্তারের ক্যামেরা ট্রায়ালে সাক্ষ্যগ্রহণ দ্রুত সময়ের মধ্যেই স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হবে-পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম পাবনা জেলা ট্রাফিক পুলিশের সাথে পুলিশ সুপারের মতবিনিময় সভা অনুষ্ঠিত পাবনার বেড়ায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দেশী অস্ত্র নিয়ে সংঘর্ষ, আহত অন্তত ১৫ থেকে ২০ জন পাবনার ভাঙ্গুড়ায় তরঙ্গ সাংস্কৃতিক ও নাট্য গোষ্ঠীর উদ্যোগে ঈদ আনন্দ মেলা ও সার্কাস অনুষ্ঠিত পাবনার চাটমোহরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদৎ বার্ষিক পালিত পাবনার ঈশ্বরদীর লোকোশেড মাদকের আড্ডা বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হবে কুষ্টিয়ায় ২ বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত-১ আহত-৩২

গণমাধ্যমে বিকৃত তথ্য প্রচার ইসলামপুরে বিএনপি মনোনীত প্রার্থীর পক্ষ থেকে প্রতিবাদী ব্রিফিং

গণমাধ্যমে বিকৃত তথ্য প্রচার ইসলামপুরে বিএনপি মনোনীত প্রার্থীর পক্ষ থেকে প্রতিবাদী ব্রিফিং

Reading Time: < 1 minute

শরিফ মিয়া, জামালপুর :

জামালপুর–২ ইসলামপুর আসনে বিএনপির মনোনীত প্রার্থীর বিরুদ্ধে বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত সাক্ষাৎকারকে বিকৃত ও উদ্দেশ্যপ্রণোদিত আখ্যা দিয়ে প্রতিবাদ জানিয়েছেন ইসলামপুর উপজেলা বিএনপি। শনিবার রাত ৮টায় উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে জরুরি সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নূরুল ইসলাম নবাব। তিনি অভিযোগ করেন, মনোনীত প্রার্থীকে নিয়ে কিছু গণমাধ্যমে প্রচারিত সাক্ষাৎকার বিকৃত আকারে উপস্থাপন করা হয়েছে, যা বিভ্রান্তি সৃষ্টি, উদ্দেশ্যপ্রণোদিত ও দলের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার উদ্দেশ্যে করা হয়েছে। তিনি বলেন, জনগণের কাছে নেতিবাচক বার্তা পৌঁছানোর উদ্দেশ্যে একটি মহল অপপ্রচার চালাচ্ছে। বিএনপি একটি সুসংগঠিত রাজনৈতিক দল এ নিয়ে বিভ্রান্তি ছড়িয়ে কোনো লাভ হবে না। আমরা এ ধরনের বিকৃত তথ্য প্রচারের তীব্র নিন্দা জানাই। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির উপদেষ্টা আব্দুল ওয়াহাব মাস্টার, উপজেলা বিএনপির সহ-সভাপতি মিজানুর রহমান খান শাহিন, এ,কে,এম শহিদুর রহমান, সহ সভাপতি রেহান আলী, সাংগঠনিক সম্পাদক আবির আহম্মেদ বিপুল মাষ্টার, দপ্তর সম্পাদক ফিরুজ আহম্মেদ মিন্টুসহ দলের বিভিন্ন স্তরের নেতাকর্মী উপস্থিত ছিলেন। সংগঠনটির নেতারা বলেন, বিএনপির মনোনীত প্রার্থী সুলতান মাহমুদ বাবু কেবল একজন ব্যক্তি নন, তিনি দুটি মেয়াদে সফল সংসদ সদস্য এবং কয়েকবারের সভাপতি হিসেবে একটি প্রতিষ্ঠানের নাম। তাঁর উন্নয়ন কর্মকাণ্ড ও জনপ্রিয়তা দেখে অনেকেই হিংসা করছে। দলের প্রতি তৃণমূলের অকৃত্রিম সমর্থন লক্ষ্য করে গোষ্ঠীস্বার্থে কিছু ব্যক্তি বিভ্রান্তিকর প্রচারণায় লিপ্ত হয়েছে। নেতৃবৃন্দ গণমাধ্যমকে সঠিক তথ্য উপস্থাপনের আহ্বান জানান এবং অপপ্রচারের বিরুদ্ধে দৃঢ় প্রতিরোধ গড়ে তোলার ঘোষণা দেন। একই সঙ্গে দলীয় শৃঙ্খলাবিরোধী এসব কর্মকাণ্ডের বিরুদ্ধে সাংগঠনিকভাবে ব্যবস্থা নেওয়ার জন্য উর্ধতন নেতৃবৃন্দের সদয় হস্তক্ষেপ কামনা করেন। এ সময় বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com