বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪১ পূর্বাহ্ন

News Headline :
অবৈধ স্থাপনা উচ্ছেদ ও সীমানাপ্রাচীর পুনরুদ্ধারের দাবিতে রাসিক প্রশাসকের কাছে রুয়েট শিক্ষার্থীদের স্মারকলিপি পাবনায় প্রধানমন্ত্রীর ফটোগ্রাফার খালেদ হোসেন পরাগের বিরুদ্ধে জেলা বিএনপি’র সংবাদ সম্মেলন পাবনায় ১০ গ্রাম হেরোইনসহ একজন গ্রেফতার খাটুনির মজুরি’ হিসেবে ৫০ হাজার টাকা নেওয়ার অভিযোগ চেয়ারম্যানের বিরুদ্ধে পাবনায় ১২০ পিস ইয়াবাসহ মাদক ব্যাবসায়ী গ্রেফতার রাজশাহীতে ভাতিজার হাসুয়ার কোপে চাচা নিহত পাবনায় মৃত ব্যাক্তির নামে বৈষম্যবিরোধী হত্যা মামলার অভিযোগ পত্র তদন্ত প্রশ্নবিদ্ধ পুনঃ তদন্তের দাবি বদলগাছীতে প্রশাসনের আয়োজনে আনুষ্ঠানিক ভাবে ঈদ-ই-মিলাদুন্নবী পালিত সিরাজগঞ্জের শাহজাদপুরে নৌকা বাইসকে কেন্দ্র করে হামলা ১৫ জন আহত ট্রাক, ট্যাংকলরী ও কার্ভাড ভ্যান শ্রমিক ইউনিয়নের পাবনার ভাঙ্গুড়া উপশাখা কমিটি ঘোষনা

গাঁজার নৌকা পাহার না-নদী দিয়ে যায় তরপরে ওঠে রাস্তায়

Reading Time: < 1 minute

মোঃশরিফুল ইসলাম, ফুলবাড়ি কুড়িগ্রাম :
কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার  ধরলা নদী থেকে ২৭ কেজি গাঁজাসহ একটি নৌকা আটক করেছে পুলিশ। ফুলবাড়ী থানা পুলিশ নৌকাটি ধরলা নদী থেকে উঠিয়ে  নিয়ে এসেছে থানায়।
বুধবার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে ধরলা নদীর ওপর নির্মিত ফুলবাড়ী সেতু সংলগ্ন ফাঁড়ি ঘাট এলাকায় অভিযান চালিয়ে ২৭ কেজি গাঁজা, মাছ ধরার জালসহ একটি নৌকা উদ্ধার করে পুলিশ। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে দেশীয় অস্ত্রে সজ্জিত মাদক পাচারকারীরা পালিয়ে যায়। উদ্ধার হওয়া  গাঁজার মূল্য ২ লাখ ৭০ হাজার টাকা বলে জানিয়েছে ফুলবাড়ী থানার সাব-ইন্সপেক্টর এনামুল হক। তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার ভোর পৌনে ৫টার দিকে ঘটনাস্থলে গিয়ে অভিযান চালানো হয়। এ সময়  মাদক ব্যবসায়ীরা পুলিশের উপস্থিতি টের পেয়ে ৮-১০ জন মাদক ব্যবসায়ী নৌকা থেকে লাফ দিয়ে পালিয়ে যায়। পালানোর সময় তাদের প্রত্যেকের হাতে ধারালো দেশীয় অস্ত্র ছিল। পরে নৌকায় তল্লাশী চালিয়ে ৫ টি পোটলা থেকে ২৭ কেজি গাঁজা, ১৫০ ফুট মাছ ধরার জালসহ একটি ৩৮ ফুট দৈর্ঘ্যের নৌকা উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়। মাছ ধরার অন্তরালে এই নৌকা দিয়ে মাদক পাচার কার্যক্রম চলত। এ ঘটনায় বুধবার ফুলবাড়ী থানায় নৌকার মালিক বিমল মাঝিসহ ৮ জনের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com