মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩২ অপরাহ্ন

News Headline :
অবৈধ স্থাপনা উচ্ছেদ ও সীমানাপ্রাচীর পুনরুদ্ধারের দাবিতে রাসিক প্রশাসকের কাছে রুয়েট শিক্ষার্থীদের স্মারকলিপি পাবনায় প্রধানমন্ত্রীর ফটোগ্রাফার খালেদ হোসেন পরাগের বিরুদ্ধে জেলা বিএনপি’র সংবাদ সম্মেলন পাবনায় ১০ গ্রাম হেরোইনসহ একজন গ্রেফতার খাটুনির মজুরি’ হিসেবে ৫০ হাজার টাকা নেওয়ার অভিযোগ চেয়ারম্যানের বিরুদ্ধে পাবনায় ১২০ পিস ইয়াবাসহ মাদক ব্যাবসায়ী গ্রেফতার রাজশাহীতে ভাতিজার হাসুয়ার কোপে চাচা নিহত পাবনায় মৃত ব্যাক্তির নামে বৈষম্যবিরোধী হত্যা মামলার অভিযোগ পত্র তদন্ত প্রশ্নবিদ্ধ পুনঃ তদন্তের দাবি বদলগাছীতে প্রশাসনের আয়োজনে আনুষ্ঠানিক ভাবে ঈদ-ই-মিলাদুন্নবী পালিত সিরাজগঞ্জের শাহজাদপুরে নৌকা বাইসকে কেন্দ্র করে হামলা ১৫ জন আহত ট্রাক, ট্যাংকলরী ও কার্ভাড ভ্যান শ্রমিক ইউনিয়নের পাবনার ভাঙ্গুড়া উপশাখা কমিটি ঘোষনা

গাইবান্ধায় অধিগ্রহনকৃত জমির অর্থ প্রদানের দাবীতে মানববন্ধন

Reading Time: < 1 minute

আঃ খালেক মন্ডল,গাইবান্ধা :
গাইবান্ধার পলাশবাড়ীতে সেটেলমেন্ট পরিচালিত চুড়ান্ত বিআরএস খতিয়ান প্রকাশ ব্যতিত এবং অধিগ্রহনকৃত জমির অর্থ প্রদান না করেই সড়ক বিভাগের নিকট হস্তান্তর এবং স্ব-স্ব নিজ দখলীয় অবকাঠামো ভেঙ্গে নেয়ার মাইকিংয়ের প্রতিবাদে এক মানববন্ধন করেছে এলাকার ক্ষতিগ্রস্থ জমির মালিক ও ভাড়াটিয়ারা।
বৃহস্পতিবার (১১ জানুয়ারী) দুপুরে গাইবান্ধার পলাশবাড়ী পৌরশহরের নুনিয়াগাড়ী মৌজার ভূক্তভোগী ক্ষতিগ্রস্থ স্ব-স্ব জমির মালিক-দোকান মালিক, ব্যবসায়ী ও ভাড়াটিয়ারা গাইবান্ধা জেলা প্রশাসকের কার্যালয় সম্মুখে সমবেত হয়। এসময় স্পর্শকাতর ভূমি অধিগ্রহণের বিষয়টির প্রতিবাদে সমবেতরা মানববন্ধন কর্মসূচী পালন করে। এতে বক্তব্য রাখেন আজিজার রহমান মোল্লা, সুরুজ হক লিটন, সুমন মোল্লা, মামুন মিয়া, রেজাউল হক, খায়রুল ইসলাম, মামুন সরকার ও শাকিল মিয়া ছাড়াও ভুক্তভোগী ভূমি মালিকরা। আয়োজিত মানববন্ধনে বক্তারা বলেন, ঢাকা-রংপুর মহাসড়কের গাইবান্ধার পলাশবাড়ীতে সড়ক উন্নয়নের নামে সেটেলমেন্ট পরিচালিত চুড়ান্ত বিআরএস খতিয়ান প্রকাশ করা হয়নি। উপরন্ত অধিগ্রহনকৃত জমির অর্থ প্রদান না করেই সড়ক বিভাগের নিকট হস্তান্তর এবং স্ব-স্ব নিজ দখলীয় অবকাঠামো ভেঙ্গে নেয়ার জেলা প্রশাসন মাইকিং করে। এতে ক্ষুব্ধ ভূক্তভোগীদের মাঝে নানা মিশ্রপ্রতিক্রিয়াসহ চরম অসন্তোষের সৃষ্টি হয়েছে। ভূক্তভোগী জমির মালিকরা আরও বলেন, অধিগ্রহনের সময় জমির মালিকদের মধ্যে যারা মোটাঅংকের উৎকোচ দিয়েছেন তাদের জমির ক্ষতিপূরণের টাকা দেয়া হচ্ছে। আর যারা উৎকোচ দেয়নি তাদের জমির প্রদেয় অর্থ দিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ চরম গড়িমসি করছেন। ফলে বিক্ষুদ্ধ ব্যবসায়ী ও জমির মালিকরা এদিন মানববন্ধন কর্মসুচী পালন শেষে বিরাজমান সমস্যা নিরসনে এ ব্যাপারে জেলা প্রশাসকের নিকট একটি স্মারকলিপি পেশ করা হয়।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com