শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪৩ অপরাহ্ন

News Headline :
পাবনা জেলা গোয়েন্দা পুলিশের অভিযানে ১কেজি গাঁজা উদ্ধারসহ একজন গ্রেফতার বিএনপির কঠোর অবস্থানের মধ্যেই জামায়াতের সমর্থনে পাবনার ঈশ্বরদীতে নিষিদ্ধ যুবলীগের মিছিল রাজশাহীর শান্তি বিনষ্টের চেষ্টা প্রতিহতের হুঁশিয়ারি রিটনের চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ১১ মাসের শিশু অপহৃত, সুস্থ অবস্থায় উদ্ধার ও গ্রেফতার ২ রামেক এলাকায় মোবাইল কোর্টে ৭ জনের কারাদণ্ড  কাশিয়ানীতে বাস-প্রাইভেটকার সংঘর্ষে ঝরল ২ প্রাণ  পাবনা এসআরবি অভিযানে অনলাইন জুয়া খেলা ০৪ জন আসামী গ্রেফতার শ্যামনগরে আদিবাসী মুন্ডাদের ঐতিহ্যবাহী কারাম উৎসব পালিত রাজশাহীতে মামলার ১২ ঘণ্টায় ধর্ষণ মামলার আসামি গ্রেফতার কুষ্টিয়া জেলা যুবদলের কমিটি ঘোষণায় অভিনন্দন মিছিল

গাইবান্ধায় অপহরণ ও হত্যা মামলায় ১ জনের যাবজ্জীবন কারাদণ্ড

Reading Time: < 1 minute

আঃ খালেক মন্ডল, গাইবান্ধা:
গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার রাখালবুরুজ উত্তরপাড়া গ্রামের ভোলা মিয়ার ছেলে রতনকে (২৪) শিশু অপহরণ এবং হত্যার অপরাধে যাবজ্জীবন সশ্রম কারাদন্ড ও ১ লাখ ১৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরে ৬ মাসের সশ্রম কারাদন্ডের আদেশ দেন আদালত।
রোববার গাইবান্ধা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনাল-২ এর বিচারক সিনিয়র জেলা ও দায়রা জজ মোহাম্মদ আব্দুর রহমান আসামীর অনুপস্থিতিতে এই রায় ঘোষনা করেন। মামলা সুত্রে জানা গেছে, ওই উপজেলার সোনারপাড়া গ্রামের ফুলমিয়ার সাথে অভিযুক্ত রতন মিয়ার ধর্মসুত্রে আত্মীয়তার সর্ম্পক ছিলো। এই সুযোগে ২০১২ সালের ১৮ ফেব্রæয়ারী বিকেলে রতন মিয়া সুকৌশলে ফুল মিয়ার ৭ বছরের শিশু নুরুন্নবীকে বাড়ির সামনে থেকে অপহরণ করে নিয়ে যায়। পরে সে ফুলমিয়ার কাছে নুরুন্নবীকে ছেড়ে দেয়ার শর্তে মুক্তিপণ হিসেবে ৫০ হাজার টাকা দাবি করে। ওই টাকা ফুল মিয়া দিতে না পারায় শিশুটিকে হত্যা করে করতোয়া নদীতে কচুরীপানার নিচে গুম করে রাখে। পরবর্তীতে মৃত শিশুটির লাশ রাখালবুরুজ মিয়া পাড়া গ্রামের বান্নিতলা সৈয়দ আলীর চরে নদীর পাড় থেকে পুলিশ উদ্ধার করে। পরে মৃত নুরুন্নবীর বাবা ফুলমিয়া বাদি হয়ে গোবিন্দগঞ্জ থানায় ৪ জনকে আসামী করে ৪টি ধারায় একটি হত্যা মামলা দায়ের করেন। ওই মামলায় বিচারক ৩ জনের বিরুদ্ধে অপরাধ প্রমাণিত না হওয়ায় তাদের বেকসুর খালাস দেন। দন্ডিত আসামী রতন পলাতক রয়েছে।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com