বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০২:১০ পূর্বাহ্ন

News Headline :
অবৈধ স্থাপনা উচ্ছেদ ও সীমানাপ্রাচীর পুনরুদ্ধারের দাবিতে রাসিক প্রশাসকের কাছে রুয়েট শিক্ষার্থীদের স্মারকলিপি পাবনায় প্রধানমন্ত্রীর ফটোগ্রাফার খালেদ হোসেন পরাগের বিরুদ্ধে জেলা বিএনপি’র সংবাদ সম্মেলন পাবনায় ১০ গ্রাম হেরোইনসহ একজন গ্রেফতার খাটুনির মজুরি’ হিসেবে ৫০ হাজার টাকা নেওয়ার অভিযোগ চেয়ারম্যানের বিরুদ্ধে পাবনায় ১২০ পিস ইয়াবাসহ মাদক ব্যাবসায়ী গ্রেফতার রাজশাহীতে ভাতিজার হাসুয়ার কোপে চাচা নিহত পাবনায় মৃত ব্যাক্তির নামে বৈষম্যবিরোধী হত্যা মামলার অভিযোগ পত্র তদন্ত প্রশ্নবিদ্ধ পুনঃ তদন্তের দাবি বদলগাছীতে প্রশাসনের আয়োজনে আনুষ্ঠানিক ভাবে ঈদ-ই-মিলাদুন্নবী পালিত সিরাজগঞ্জের শাহজাদপুরে নৌকা বাইসকে কেন্দ্র করে হামলা ১৫ জন আহত ট্রাক, ট্যাংকলরী ও কার্ভাড ভ্যান শ্রমিক ইউনিয়নের পাবনার ভাঙ্গুড়া উপশাখা কমিটি ঘোষনা

গাইবান্ধায় এক যুগ পর চালু হচ্ছে ‘রামসাগর এক্সপ্রেস’ট্রেন! উদ্বোধনের অপেক্ষায় জনমনে স্বস্তি

Reading Time: < 1 minute

আঃ খালেক মন্ডল,গাইবান্ধা:
দীর্ঘ এক যুগ বন্ধ থাকার পর গাইবান্ধায় আবারও চালু হচ্ছে বহু কাঙ্ক্ষিত ‘রামসাগর এক্সপ্রেস’ ট্রেন।ট্রেনটি চালুর খবরে এই রুটের যাত্রীদের মধ্যে আনন্দ বিরাজ করছে।সূত্রমতে, ২০১০ সালের ১২ নভেম্বর চালু করা হয় ‘রামসাগর এক্সপ্রেস’ ট্রেনটি। কিছুদিন চলার পর ২০১১ সালের জুলাই মাসে বন্ধ হয়ে যায়। সে সময় গাইবান্ধার বোনারপাড়া থেকে রংপুরের কাউনিয়া ও রংপুর হয়ে দিনাজপুর পর্যন্ত চলাচল করতো।ট্রেনটি গাইবান্ধা থেকে মাত্র সাড়ে চার ঘণ্টায় দিনাজপুর পৌঁছে যেতো। দিনাজপুরগামী এই ট্রেনটি দিনাজপুর থেকে বেলা ২.৫০ মিনিটে বোনারপাড়া জংশন স্টেশনের উদ্দেশে ছেড়ে এসে পুনরায় সকাল ৬.৩০ মিনিটে বোনারপাড়া থেকে দিনাজপুরের উদ্দেশ্যে যাত্রা শুরু করত।স্থানীয় বাসিন্দারা জানান, ট্রেনটি চালু হওয়ার পর সাঘাটার বোনারপাড়া, গোবিন্দগঞ্জ, ফুলছড়ি গাইবান্ধাসহ রংপুর বিভাগের অন্যান্য জেলার জনসাধারণ বাসের পরিবর্তে ট্রেনে যাতায়াতের দিকে ঝুকে পড়েছিলো।ট্রেনটি আবার চালু হলে দীর্ঘদিনের যোগাযোগ সমস্যার সমাধান ঘটবে’।
এ ব্যাপারে, গাইবান্ধা-৫ (ফুলছড়ি-সাঘাটা) আসনের সংসদ সদস্য মাহমুদ হাসান রিপন বলেন,এটা আমার অন্যতম নির্বাচনী অঙ্গীকার। সে অনুযায়ী আগামী ২৯ আগস্ট ট্রেনটি পুনরায় রুটে চালু করার কথা রয়েছে। রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন প্রধান অতিথি হিসেবে বোনারপাড়া স্টেশনে ট্রেনটি পুনরায় চালু করবেন বলে আশা করা হচ্ছে। দীর্ঘ দিনের এই দাবি পূরণের জন্য তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতাও প্রকাশ করেছেন।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com