শনিবার, ১৩ Jun ২০২৬, ০১:০০ অপরাহ্ন

News Headline :
পাবনায় পৃথক ঘটনায় ছুরিকাঘাতে কলেজ ছাত্র ও গুলিবিদ্ধ হয়ে এক চরমপন্থি নেতা নিহত পাবনার  ঈশ্বরদীতে ট্রাক চাপায় শিশুসহ ২জন নিহত ১ জন আহত যুব উন্নয়ন অধিদপ্তর এর প্রকৌশল বিভাগের সাবেক প্রধান ইঞ্জিনিয়ার আলহাজ্ব মো: আব্দুল জব্বারের ইন্তেকাল ঈদের পর দুর্গাপুরে বেড়েছে জ্বর ও ডায়রিয়া রোগী, সংকটে হাসপাতাল প্রধানমন্ত্রীর লাল টেলিফোনের তার চুরির ঘটনায় গ্রেপ্তার ২ পাবনার বেড়ায় মাদক বিরোধী ভ্রাম্যমান অভিযানে ৩জন গ্রেফতার নীলফামারীতে নিখোঁজের দুইদিন পর ঘরের মেঝে খুঁড়ে নারীর মরদেহ উদ্ধার হত্যার অভিযোগ ছেলের বিরুদ্ধে ফুটপাত থেকে আইল্যান্ড-রাজশাহী জুড়ে বৃক্ষরোপণ কার্যক্রম রাজশাহীতে বাবা-ছেলেকে পিটিয়ে আহত  নালায় ফেলে যায় আহত যুবককে পাবনার ভাঙ্গুড়ায় পূজা উদযাপন পরিষদ ও হিন্দু, বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের উপজেলা এবং পৌর শাখার দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

গাইবান্ধায় গুম দিবস উপলক্ষে বিএনপির যৌন মিছিল

Reading Time: < 1 minute

আঃ খালেক মন্ডল,গাইবান্ধা:
আন্তর্জাতিক গুম দিবস উপলক্ষে গুমের শিকার ব্যক্তিদের স্মরণে বুধবার গাইবান্ধা জেলা বিএনপির উদ্যোগে দলীয় কার্যালয় চত্বর থেকে নেতাকর্মীরা মুখে কালো কাপড় বেঁধে এবং হাতে কালো পতাকা নিয়ে একটি মৌন মিছিল বের করে। মৌন মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় দলীয় কার্যালয়ে গিয়ে শেষ হয়। মৌন মিছিল শেষে এক সভায় বক্তব্য রাখেন জেলা বিএনপির সভাপতি অধ্যাপক ডা: মইনুল হাসান সাদিক, সাধারণ সম্পাদক মাহমুদুন্নবী টিটুল প্রমুখ।মৌন মিছিলে জেলা বিএনপির সহ-সভাপতি শহিদুজ্জামান শহিদ, মোর্শেদ হাবীব সোহেল, যুগ্ম সম্পাদক মো. ইলিয়াস হোসেন, সাংগঠনিক সম্পাদক মোশাররফ হোসেন বাবু, অ্যাড. মনজুর মোর্শেদ বাবুসহ জেলা ও উপজেলা যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, কৃষকদল, শ্রমিক দল, তাঁতী দল, মহিলা দলসহ অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।বক্তারা বলেন, আজ সারাদেশে এই স্বৈরাচারী সরকার গ্রেফতারের নামে অনেক নেতাকর্মীকে গুম করে আসছে। তারা বলেন, দেশের মানুষকে আর বোকা বানানোর সুযোগ নেই। জনগণ অনেক সচেতন হয়েছে। এখন আর ভোট ডাকাতি করে ক্ষমতায় যাওয়ার কোন সুযোগ নেই। তাই এখনও সময় আছে দ্রুত তত্ত¡াবধায়ক সরকার দিয়ে ক্ষমতা থেকে পদত্যাগ করুন। এছাড়া বক্তারা বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার অবিলম্বে মুক্তি ও উন্নত চিকিৎসার জন্য দ্রুত বিদেশে পাঠানোর দাবি জানান।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com