মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২১ অপরাহ্ন

News Headline :
অবৈধ স্থাপনা উচ্ছেদ ও সীমানাপ্রাচীর পুনরুদ্ধারের দাবিতে রাসিক প্রশাসকের কাছে রুয়েট শিক্ষার্থীদের স্মারকলিপি পাবনায় প্রধানমন্ত্রীর ফটোগ্রাফার খালেদ হোসেন পরাগের বিরুদ্ধে জেলা বিএনপি’র সংবাদ সম্মেলন পাবনায় ১০ গ্রাম হেরোইনসহ একজন গ্রেফতার খাটুনির মজুরি’ হিসেবে ৫০ হাজার টাকা নেওয়ার অভিযোগ চেয়ারম্যানের বিরুদ্ধে পাবনায় ১২০ পিস ইয়াবাসহ মাদক ব্যাবসায়ী গ্রেফতার রাজশাহীতে ভাতিজার হাসুয়ার কোপে চাচা নিহত পাবনায় মৃত ব্যাক্তির নামে বৈষম্যবিরোধী হত্যা মামলার অভিযোগ পত্র তদন্ত প্রশ্নবিদ্ধ পুনঃ তদন্তের দাবি বদলগাছীতে প্রশাসনের আয়োজনে আনুষ্ঠানিক ভাবে ঈদ-ই-মিলাদুন্নবী পালিত সিরাজগঞ্জের শাহজাদপুরে নৌকা বাইসকে কেন্দ্র করে হামলা ১৫ জন আহত ট্রাক, ট্যাংকলরী ও কার্ভাড ভ্যান শ্রমিক ইউনিয়নের পাবনার ভাঙ্গুড়া উপশাখা কমিটি ঘোষনা

গাইবান্ধায় তিনদিন ব্যাপী ইজতেমা শুরু কাল বৃহস্পতিবার শুরু

Reading Time: < 1 minute

আঃ খালেক মন্ডল, গাইবান্ধা :
গাইবান্ধার পলাশবাড়ীতে জেলা ইজতেমা মাঠের সকল প্রস্তুতি সম্পূর্ন হয়েছে। মাঠে জমায়েত হচ্ছে তাবলীগ জামাতের মুসল্লিরা। আগামীকাল (১৮ জানুয়ারী) শুরু হয়ে (২০ জানুয়ারি) আখেরি মোনাজাতের মধ্য দিয়ে তিনদিন ব্যাপী চলবে এ জেলা ইজতেমা। গাইবান্ধা জেলার পলাশবাড়ী উপজেলাধীন মাঠেরহাট সংলগ্ন ইটভাটা মাঠে গাইবান্ধা জেলা তাবলীগ জামাতের আয়োজনে এ জেলা ইজতেমা অনুষ্ঠিত হবে। গাইবান্ধা জেলা তাবলীগ জামাতের ইজতেমায় জেলার বাসিন্দারাসহ আশপাশের জেলার বহু মুসল্লির সমাগম ঘটবে। আগত মুসল্লিদের সহ ইজতেমা মাঠ এলাকায় কঠোর নিরাপত্তা প্রদানে আইন শৃংখলা বাহিনীর তৎপরতা জোড়দার করেছে জেলা পুলিশ। (১৭ জানুয়ারী) বুধবার দুপুরে গাইবান্ধা জেলা তাবলীগ জামাতের ইজতেমা মাঠে উপস্থিত হয়ে মাঠের আইন- শৃঙ্খলা রক্ষা, বিশেষ নিরাপত্তার নিমিত্ত সর্বোচ্চ সতর্কতা ও আইন-শৃঙ্খলার সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করেন জেলার পুলিশ সুপার মোঃ কামাল হোসেন । পরিদর্শনকালে জেলা তাবলীগ জামাতের নেতৃবৃন্দ ও স্থানীয়দের সাথে মতবিনিময় করেন পুলিশ সুপার। এসময় উপস্থিত ছিলেন পলাশবাড়ী উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব একেএম মোকছেদ চৌধুরী বিদ্যুৎ,উপজেলা নির্বাহী অফিসার কামরুল হাসান, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ ইবনে মিজান,সিনিয়র সহকারি পুলিশ সুপার উদয় কুমার সাহা, সদর থানার অফিসার ইনচার্জ মাসুদ রানা,পলাশবাড়ী থানার অফিসার ইনচার্জ আরজু মোঃ সাজ্জাদ হোসেন,বেতকাপা ইউপি চেয়ারম্যান মোস্তাফিজার রহমান মোস্তাসহ গাইবান্ধা জেলা ইজতেমা কমিটির সদস্যবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com