বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ০২:৪৭ অপরাহ্ন

News Headline :
বাংলা নববর্ষের শুভেচ্ছা পাবনায় নবাগত জেলা প্রশাসক আমিনুল ইসলামের দৃঢ় অঙ্গীকার: দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স, গড়বেন মডেল শহর র‌্যাবের অভিযানে বিদেশী রিভলভার ও গুলিসহ গ্রেফতার ১ যুক্তরাষ্ট্র স্বৈরতান্ত্রিক মনোভাব পরিত্যাগ করলেই দুই দেশের মধ্যে সমঝোতা সম্ভব: পেজেশকিয়ান বদলগাছীতে খাল পুনঃখনন উদ্বোধন করলেন সংসদ সদস্য ফজলে হুদা বাবুল তরুণ প্রজন্মকে বিসিএস নামক ‘অসুখ’ থেকে বের হতে হবে: ডা. জাহেদ রামেক হাসপাতালে ফ্যাসিস্ট সিন্ডিকেট অপসারণের দাবিতে রাজশাহীতে মানববন্ধন ভাঙ্গুড়ায় মাদকদ্রব্য ও অর্থ সহ ২ জন ‘ব্যবসায়ী কে আটক  ভাঙ্গুড়ায় বাঁশবাড়িয়া সাবমারসিবল সড়কের বেহাল দশা, ব্রিজ আছে কিন্তু রাস্তা নেই- জনদুর্ভোগ চরমে পাবনা সদর হাসপাতালে হাম ও হামের উপসর্গ নিয়ে ৫৯জন রোগী ভর্তি রয়েছে

গাইবান্ধায় দুঃস্থ-অসহায় মানুষের মাঝে রেড ক্রিসেন্ট সোসাইটির কম্বল বিতরণ

Reading Time: < 1 minute

আঃ খালেক মন্ডল,গাইবান্ধা:
বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি গাইবান্ধা ইউনিটের উদ্যোগে শীতার্ত মানুষের শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। শনিবার (১৩ জানুয়ারি) সকালে শহরের ডিবি রোডের রেড ক্রিসেন্ট সোসাইটির গাইবান্ধা ইউনিট কার্যালয় চত্বরে গরীব-দুঃস্থ-অসহায় শীতার্ত মানুষের মাঝে ৫শ’ কম্বল বিতরণ করা হয়। এসময় জেলা রেড ক্রিসেন্ট সোসাইটির সভাপতি জেলা পরিষদ চেয়ারম্যান জেলা আওয়ামী লীগ সভাপতি আবু বক্কর সিদ্দিক, সদর উপজেলা আওয়ামী লীগ রেড ক্রিসেন্ট সোসাইটির সাধারণ সম্পাদক মৃদুল মোস্তাফিজ ঝন্টু, সদস্য রেজাউন্নবী রাজু, মোজাম্মেল হক ঝিলাম, রিজিয়া আক্তার বিউটি, ডলি বেগম ও মহিবুল হক মোহন ছাড়াও ইউনিটের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সোসাইটি সূত্রে জানা যায়, প্রতি বছরের ন্যায় এ বছরও রেড ক্রিসেন্ট সোসাইটি শীতার্ত মানুষের পাশে দাঁড়িয়েছে। শীতবস্ত্র বিতরণ কার্যক্রম পুরো শীত মৌসুম জুড়ে অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com