বুধবার, ০৩ Jun ২০২৬, ০৫:১১ পূর্বাহ্ন

News Headline :
ছাগলকাণ্ডের মতিউরকেও ছাড়িয়ে গেলেন এনবিআরের সহিদুল: ঢাকায় ৫৩ ফ্ল্যাট সম্পদ ৪০০ কোটির! রাজশাহী নগরীতে কয়েক ঘণ্টার ব্যবধানে তিন হামলা নারীসহ আহত ৪ রাজধানীর শিশু রামিসা হত্যা মামলায় বোন রাইসা আক্তারের ক্যামেরা ট্রায়ালে সাক্ষ্যগ্রহণ দ্রুত সময়ের মধ্যেই স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হবে-পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম পাবনা জেলা ট্রাফিক পুলিশের সাথে পুলিশ সুপারের মতবিনিময় সভা অনুষ্ঠিত পাবনার বেড়ায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দেশী অস্ত্র নিয়ে সংঘর্ষ, আহত অন্তত ১৫ থেকে ২০ জন পাবনার ভাঙ্গুড়ায় তরঙ্গ সাংস্কৃতিক ও নাট্য গোষ্ঠীর উদ্যোগে ঈদ আনন্দ মেলা ও সার্কাস অনুষ্ঠিত পাবনার চাটমোহরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদৎ বার্ষিক পালিত পাবনার ঈশ্বরদীর লোকোশেড মাদকের আড্ডা বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হবে কুষ্টিয়ায় ২ বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত-১ আহত-৩২

গাইবান্ধায় প্রতারক শান্তর শাস্তির দাবিতে বিক্ষোভ সমাবেশ

Reading Time: < 1 minute

আঃ খালেক মন্ডল,গাইবান্ধা :
বিভিন্ন সামাজিক সুযোগ-সুবিধা দেয়ার নামে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নেয়া প্রতারক মাহমুদ হাসান শান্ত তার সহযোগীর দৃষ্টান্তমুলক শাস্তি ও টাকা উদ্ধারের কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবিতে রোববার গাইবান্ধা জেলা শহরের ডিবি রোডে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। বিক্ষোভ সমাবেশ শেষে ভুক্তভোগী অসহায় হতদরিদ্র পরিবাররা পুলিশ সুপার বরাবরে একটি স্মারকলিপি প্রদান করেন। বিক্ষোভ সমাবেশে সভাপতিত্ব করেন ভুক্তভোগী এজেনুর খাতুন। সমাবেশে বক্তব্য রাখেন বাসদ মার্কসবাদী গাইবান্ধা জেলা আহবায়ক আহসানুল হাবিব সাঈদ, নারীমুক্তি কেন্দ্রের সাধারণ স¤পাদক অ্যাড. নিলুফার ইয়াসমিন শিল্পী, রাহেলা সিদ্দিকা, ভুক্তভোগী চায়না বেগম, মিজানুর রহমান, আব্দুল জলিল, রিক্তা আকতার প্রমুখ। বক্তারা বলেন, সদর উপজেলার দারিয়াপুর সংলগ্ন যুগিপাড়ার ডা: হারেজের ছেলে মাহমুদ হাসান শান্ত ও তার সহযোগী এলএলসি সংস্থার নামে সামাজিকভাবে বিভিন্ন ধরনের সুযোগ-সুবিধা, চাকুরী, ঘর দেয়ার কথা বলে গরীব অসহায় দরিদ্র মানুষের কাছ থেকে প্রতারনা করে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নেয়। এসব গরীব মানুষরা মহাজনি ঋণ, এনজিও থেকে ঋণ নিয়ে তাদেরকে টাকা দিয়েছে। ফলে এসব ঋণ পরিশোধ করতে না পেরে তারা সামাজিকভাবে হেনস্থা, অপমান, আর্থিক, মানষিক ও শারীরিকভাবে বিপর্যস্তের শিকার হচ্ছে। এখন পর্যন্ত প্রতারকদের বিচারের আওতায় নেওয়া হয়নি। তারা বলেন, এখন সবর্ত্রই চলছে লুটপাটের রাজত্ব। এসবের বিরুদ্ধে গণ আন্দোলন গড়ে তোলার জন্য সামাজিকভাবে সচেতন প্রতিরোধ গড়ে তোলার আহবান জানান। সেইসাথেই অবিলম্বে সুষ্ঠু তদন্ত সাপেক্ষে আসামি শান্ত ও তার সহযোগী প্রতারকতের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তিসহ টাকা উদ্ধারে কার্যকর ব্যবস্থা গ্রহণেরও দাবী জানান।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com