বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০৭ পূর্বাহ্ন

News Headline :
রাজশাহীতে বিএনপির একক প্রার্থী নিশ্চিত হবে: ভূমিমন্ত্রী মিনু বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজশাহী মহানগর বিএনপির কর্মসূচির উদ্বোধন কুষ্টিয়ায় হাজতখানায় লুঙ্গি ছিঁড়ে আসামির আত্মহত্যার চেষ্টা পাবনায় বিএনপি’র ৪৮তম প্রতিষ্ঠা বার্ষীকি পালন অবৈধ স্থাপনা উচ্ছেদ ও সীমানাপ্রাচীর পুনরুদ্ধারের দাবিতে রাসিক প্রশাসকের কাছে রুয়েট শিক্ষার্থীদের স্মারকলিপি পাবনায় প্রধানমন্ত্রীর ফটোগ্রাফার খালেদ হোসেন পরাগের বিরুদ্ধে জেলা বিএনপি’র সংবাদ সম্মেলন পাবনায় ১০ গ্রাম হেরোইনসহ একজন গ্রেফতার খাটুনির মজুরি’ হিসেবে ৫০ হাজার টাকা নেওয়ার অভিযোগ চেয়ারম্যানের বিরুদ্ধে পাবনায় ১২০ পিস ইয়াবাসহ মাদক ব্যাবসায়ী গ্রেফতার রাজশাহীতে ভাতিজার হাসুয়ার কোপে চাচা নিহত

গাইবান্ধায় বিসিএস ক্যাডার শিক্ষকদের দ তিনদিনব্যাপী কর্মবিরতি শুরু

Reading Time: < 1 minute

আঃ খালেক মন্ডল,গাইবান্ধা:
বিসিএস ক্যাডার শিক্ষকদের দাবি আদায়ে বিসিএস সাধারণ শিক্ষা সমিতি কেন্দ্রীয় কমিটির কর্মসূচির অংশ হিসেবে গাইবান্ধা সরকারি কলেজ ইউনিট কলেজ চত্বরে মঙ্গলবার থেকে তিনদিনব্যাপী সর্বাত্মক কর্মবিরতি শুরু করেছে। কর্মবিরতি চলাকালে বক্তব্য দেন কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. খলিলুর রহমান, বিসিএস সাধারণ শিক্ষা সমিতির জেলা ইউনিটের সাধারণ সম্পাদক আনিছা আক্তার বেগম চৌধুরী, নির্বাহী সদস্য প্রফেসর মোঃ আব্দুর রশিদ, যুগ্ম সম্পাদক মোঃ আব্দুল কাইয়ুম আজাদ, কলেজ ইউনিটের সাধারণ সম্পাদক আ.ফ.ম শহীদুর রহমান, যুগ্ম সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, কোষাধ্যক্ষ মো: ইফতেখারুর রহমান, সহযোগী অধ্যাপক মো: মাসুদুর রহমান, আশরাফুজ্জামান মিলন, মো: আনোয়ার হোসেন, মো: বাবুল আকতার, সহকারী অধ্যাপক মো: মমিনুল ইসলাম, ড. মুহম্মদ মিজানুর রহমান, খন্দকার মশিউর রহমান, আব্দুর রহিম, হারুন অর রশীদ, রায়হানুল ইসলাম পল্লব, প্রভাষক আশফাখুল ইসলাম, মো: সাইফুল ইসলাম, জান্নাতুল ফেরদৌস, শিহাব উদ্দিন, আক্তারুজ্জামান রানা, মো: ওয়াশিম মিয়া, শারমিন চৌধুরী, সাবিনা ইয়াসমিন, রাশেদ মিয়া, রাগীব শাহরিয়ার, আনারুল ইসলাম প্রমূখ।বক্তারা বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনা মোতাবেক আন্ত:ক্যাডার বৈষম্য নিরসন, সুপার নিউমারারি পদে পদোন্নতি, অধ্যাপক পদ ৩য় গ্রেডে উন্নিতকরণ, অর্জিত ছুটি প্রদান এবং ক্যাডার কম্পোজিশনের সুরক্ষা, প্রাথমিক শিক্ষা অধিদপ্তর ও মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের নিয়োগবিধি বাতিল, শিক্ষা ক্যাডার তফসিলভ‚ক্ত পদ থেকে শিক্ষা ক্যাডার বর্হিভ‚তদের প্রত্যাহার ও প্রয়োজনীয় পদ সৃজনসহ বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের সকল ন্যায্য দাবী আদায়ে বিসিএস সাধারণ শিক্ষা সমিতির সর্বাত্মক কর্মবিরতি পালন করে আসছে। তারা আরও বলেন, উক্ত দাবিগুলো পূরণ না হওয়ায় কলেজের সকল কার্যক্রম বন্ধ রেখে সর্বাত্মক তিনদিনব্যাপী এই কর্মবিরতি পালন করা হচ্ছে।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com