বুধবার, ০৩ Jun ২০২৬, ০৩:২০ পূর্বাহ্ন

News Headline :
ছাগলকাণ্ডের মতিউরকেও ছাড়িয়ে গেলেন এনবিআরের সহিদুল: ঢাকায় ৫৩ ফ্ল্যাট সম্পদ ৪০০ কোটির! রাজশাহী নগরীতে কয়েক ঘণ্টার ব্যবধানে তিন হামলা নারীসহ আহত ৪ রাজধানীর শিশু রামিসা হত্যা মামলায় বোন রাইসা আক্তারের ক্যামেরা ট্রায়ালে সাক্ষ্যগ্রহণ দ্রুত সময়ের মধ্যেই স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হবে-পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম পাবনা জেলা ট্রাফিক পুলিশের সাথে পুলিশ সুপারের মতবিনিময় সভা অনুষ্ঠিত পাবনার বেড়ায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দেশী অস্ত্র নিয়ে সংঘর্ষ, আহত অন্তত ১৫ থেকে ২০ জন পাবনার ভাঙ্গুড়ায় তরঙ্গ সাংস্কৃতিক ও নাট্য গোষ্ঠীর উদ্যোগে ঈদ আনন্দ মেলা ও সার্কাস অনুষ্ঠিত পাবনার চাটমোহরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদৎ বার্ষিক পালিত পাবনার ঈশ্বরদীর লোকোশেড মাদকের আড্ডা বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হবে কুষ্টিয়ায় ২ বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত-১ আহত-৩২

গাইবান্ধায় সর্বজনীন বিজ্ঞান ভিত্তিক শিক্ষা ব্যবস্থার দাবিতে ছাত্র ফ্রন্টের সমাবেশ

Reading Time: < 1 minute

আঃ খালেক মন্ডল,গাইবান্ধা :
২০২১ সালে প্রণীত জাতীয় শিক্ষাক্রমকে ‘জ্ঞান-বিজ্ঞান ও মনুষ্যত্ব ধ্বংসকারী শিক্ষাক্রম’ আখ্যা দিয়ে তা বাতিলের দাবি জানিয়েছে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট। একইসাথে সর্বজনীন, বিজ্ঞান ভিত্তিক ও সেক্যুলার একই ধারার গণতান্ত্রিক শিক্ষার দাবি জানিয়েছে বামপন্থী এই ছাত্র সংগঠনটি। গাইবান্ধা পৌর শহীদ মিনার চত্বরে বুধবার (২৪ জানুয়ারি) ছাত্র ফ্রন্টের সমাবেশে এসব দাবি জানায় সংগঠনের নেতারা। গত ২১ জানুয়ারি ছিল ছাত্র ফ্রন্টের ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকী। সেই উপলক্ষে এই ছাত্র সমাবেশ করে বাসদ (মার্কসবাদী) সমর্থিত ছাত্র ফ্রন্ট। এরআগে একটি লাল-পতাকা র‌্যালি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে সমাবেশে মিলিত হয়।
সমাবেশে বক্তারা বলেন, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট প্রতিষ্ঠালগ্ন থেকেই শিক্ষার বেসরকারিকরণ বাণিজ্যিকীকরন ও সংকোচনের বিরুদ্ধে লড়াই সংগ্রাম করে আসছে তারই ধারাবাহিকতায় ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হচ্ছে। দিন দিন শিক্ষার মান ক্রমাগত ধ্বংস হচ্ছে, শিক্ষাধ্বংসের জাতীয় শিক্ষাক্রম-২০২১ চালু করা হয়েছে, যেখানে বিজ্ঞান শিক্ষার শুরুত্ব কমানো হয়েছে, পাশ ফেল প্রথা তুলে দেয়া হয়েছে। বক্তারা আরও বলেন, নতুন শিক্ষাক্রমে বিজ্ঞান শিক্ষার গুরুত্বকে খর্ব করা হয়েছে। এই শিক্ষাক্রমে শিক্ষার সর্বজনীন অধিকার থেকে শিক্ষার্থীরা বি ত হবে, ঝরে পড়ার হার বাড়বে এবং শিক্ষা, সংস্কৃতি ও মনুষ্যত্ব ধ্বংস করবে। বক্তারা পাঠ্যপুস্তকে মনীষীদের জীবন সংগ্রাম অন্তর্ভুক্ত করা, পুনঃভর্তির নামে ফি আদায় বাতিল, গাইবান্ধা জেলায় পাবলিক বিশ্ববিদ্যালয় নির্মাণ, সেই সাথে সর্বজনীন-বিজ্ঞানভিত্তিক-সেক্যুলার-গণতান্ত্রিক একই ধারার শিক্ষা ব্যবস্থা চালুর লক্ষ্যে লড়াই সংগ্রাম গড়ে তোলার আহŸান জানান।
ছাত্র ফ্রন্টের জেলা সভাপতি পরমানন্দ দাসের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক রাহেলা সিদ্দিকার পরিচালনায় সমাবেশে বক্তব্য দেন বাসদ (মার্কসবাদী) কেন্দ্রীয় নির্বাহী ফোরামের সদস্য কমরেড নিলুফার ইয়াসমিন শিল্পী, ছাত্র ফ্রন্টের কেন্দ্রীয় সভাপতি সালমান সিদ্দিকী, সংগঠনের গাইবান্ধা সরকারি কলেজ শাখার সভাপতি কলি রানী ও সাধারণ সম্পাদক কামরুল হাসান প্রমুখ।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com