বুধবার, ০৩ Jun ২০২৬, ১০:০০ পূর্বাহ্ন

News Headline :
ছাগলকাণ্ডের মতিউরকেও ছাড়িয়ে গেলেন এনবিআরের সহিদুল: ঢাকায় ৫৩ ফ্ল্যাট সম্পদ ৪০০ কোটির! রাজশাহী নগরীতে কয়েক ঘণ্টার ব্যবধানে তিন হামলা নারীসহ আহত ৪ রাজধানীর শিশু রামিসা হত্যা মামলায় বোন রাইসা আক্তারের ক্যামেরা ট্রায়ালে সাক্ষ্যগ্রহণ দ্রুত সময়ের মধ্যেই স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হবে-পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম পাবনা জেলা ট্রাফিক পুলিশের সাথে পুলিশ সুপারের মতবিনিময় সভা অনুষ্ঠিত পাবনার বেড়ায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দেশী অস্ত্র নিয়ে সংঘর্ষ, আহত অন্তত ১৫ থেকে ২০ জন পাবনার ভাঙ্গুড়ায় তরঙ্গ সাংস্কৃতিক ও নাট্য গোষ্ঠীর উদ্যোগে ঈদ আনন্দ মেলা ও সার্কাস অনুষ্ঠিত পাবনার চাটমোহরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদৎ বার্ষিক পালিত পাবনার ঈশ্বরদীর লোকোশেড মাদকের আড্ডা বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হবে কুষ্টিয়ায় ২ বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত-১ আহত-৩২

গাইবান্ধায় সাম্যবাদী আন্দোলনের প্রতিবাদে বিক্ষোভ মিছিল

Reading Time: < 1 minute

আঃ খালেক মন্ডল,গাইবান্ধা:
ফিলিস্তিনে ইসরায়েলি বর্বরতা ও দেশে দেশে সাম্রাজ্যবাদী আগ্রাসন-হামলার প্রতিবাদে গাইবান্ধায় বিক্ষোভ মিছিল ও পথসভা করেছে বাংলাদেশের সাম্যবাদী আন্দোলন। শনিবার (২১ অক্টোবর) সকাল ১১টার দিকে শহরের ১নং রেলগেট থেকে মিছিল বের করে বিভিন্ন সড়ক ঘুরে পথসভা করে দলটি।এসময় বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে ইসরায়েল সাম্রাজ্যবাদী আমেরিকার মদতে ফিলিস্তিনে হামলা করে নির্বিচারে মানুষ হত্যা করছে এবং একের পর এক ফিলিস্তিনের ভূমি দখল করছে। তারা মধ্যপ্রাচ্যে অশান্ত পরিস্থিতি তৈরি করে একদিকে যেমন নিজেদের দখলদারিত্ব পাকাপোক্ত করেছে অন্যদিকে আমেরিকার অস্ত্র ব্যবসাসহ লুটপাটের ক্ষেত্র বিস্তারে সহযোগিতা করছে।বক্তারা ইসরায়েলি সন্ত্রাস ও দেশে দেশে আমেরিকার সাম্রাজ্যবাদী আগ্রাসন ও হস্তক্ষেপের প্রতিবাদে গোটা বিশ্ববাসীকে ঐক্যবদ্ধ হয়ে আন্দোলনে নামার আহবান জানান। একইসাথে তারা হামাসের সন্ত্রাসী কর্মকান্ডের তীব্র নিন্দা জানান।পথসভায় বক্তব্য দেন বাংলাদেশের সাম্যবাদী আন্দোলনের কেন্দ্রীয় পাঠচক্র ফোরামের সদস্য মনজুর আলম মিঠু, জেলা আহবায়ক অ্যাডভোকেট নওশাদুজ্জামান নওশাদ, সুন্দরগঞ্জ উপজেলা সমন্বয়ক আশরাফুল আলম আকাশ, সংগঠক প্রভাষক জাহিদুল হক ও সংগঠক সবুজ মিয়া প্রমুখ।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com