বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০৮ পূর্বাহ্ন

News Headline :
রাজশাহীতে বিএনপির একক প্রার্থী নিশ্চিত হবে: ভূমিমন্ত্রী মিনু বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজশাহী মহানগর বিএনপির কর্মসূচির উদ্বোধন কুষ্টিয়ায় হাজতখানায় লুঙ্গি ছিঁড়ে আসামির আত্মহত্যার চেষ্টা পাবনায় বিএনপি’র ৪৮তম প্রতিষ্ঠা বার্ষীকি পালন অবৈধ স্থাপনা উচ্ছেদ ও সীমানাপ্রাচীর পুনরুদ্ধারের দাবিতে রাসিক প্রশাসকের কাছে রুয়েট শিক্ষার্থীদের স্মারকলিপি পাবনায় প্রধানমন্ত্রীর ফটোগ্রাফার খালেদ হোসেন পরাগের বিরুদ্ধে জেলা বিএনপি’র সংবাদ সম্মেলন পাবনায় ১০ গ্রাম হেরোইনসহ একজন গ্রেফতার খাটুনির মজুরি’ হিসেবে ৫০ হাজার টাকা নেওয়ার অভিযোগ চেয়ারম্যানের বিরুদ্ধে পাবনায় ১২০ পিস ইয়াবাসহ মাদক ব্যাবসায়ী গ্রেফতার রাজশাহীতে ভাতিজার হাসুয়ার কোপে চাচা নিহত

গাইবান্ধার চাঁদপাড়া উচ্চ বিদ্যালয়ে জরাজীর্ণ পরিত্যক্ত ভবনে ক্লাশ দুর্ঘটনার আশঙ্কা

Reading Time: < 1 minute

আঃ খালেক মন্ডল,গাইবান্ধা:
গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার চাঁদপাড়া দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও ম্যানেজিং কমিটির অব্যবস্থাপনা, অনিয়ম, স্বজনপ্রীতি, স্বেচ্ছারিতা, দুর্নীতি, শ্রেণি সংকট এবং জরাজীর্ন ভবনে পাঠদান, সরকারি নীতিমালা উপেক্ষা করে নিয়োগদানসহ এসব অভিযোগের প্রতিকার চেয়ে জেলা প্রশাসক বরাবরে আবেদন করা হয়েছে।অভিযোগে জানা গেছে, চাঁদপাড়া দ্বিমুখী উচ্চ বিদ্যালয়টি ১৯৬৫ সালে প্রতিষ্ঠার পর মানসম্মত লেখাপড়া হয়ে আসছিল। কিন্তু বিগত কয়েক বছর থেকে জরাজীর্ণ ভবন পরিত্যক্ত ঘোষণা করা হলেও ওই ভবনেই শিক্ষার্থীদের জীবনের ঝুঁকি নিয়ে পাঠদান করা হচ্ছে। বিদ্যালয়ে ৭শ’র বেশী শিক্ষার্থী থাকলেও একবছরের ব্যবধানে বর্তমানে তা কমে ৫৬৪ জনে দাঁড়িয়েছে। এতে করে এলাকার অভিভাবকরা উদ্বিগ্ন হয়ে পড়েছে। গত ২০২২ সালে ম্যানেজিং কমিটির সভাপতি মো. তাহেদুল ইসলাম রকেট ও প্রধান শিক্ষক মো. জসিম উদ্দিনের যোগসাজসে নিয়োগ বিজ্ঞপ্তি গোপন করে একজন সহকারি প্রধান শিক্ষকসহ তিনজন অফিস সহায়ক নিয়োগ দিয়ে প্রায় অর্ধকোটি টাকারও বেশী নিয়োগ বাণিজ্য করা হয়েছে। এছাড়া বিদ্যালয়ের উন্নয়নের জন্য মার্কেট নির্মাণ করে দোকান ঘর ভাড়া দেয়া হলেও অজ্ঞাত কারণে দোকান ঘরের মাসিক ভাড়া মাসের পর মাস বকেয়া কথা বলা হলেও ব্যবসায়ীরা বলছেন অন্য কথা।বিদ্যালয়ের কম্পিউটার অপারেটর কাম অফিস সহকারীর পদে লোক নিয়োগের ক্ষেত্রে প্রধান শিক্ষক মো. জসিম উদ্দিনের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, কম্পিউটার অপারেটর কাম অফিস সহকারীর পদে লোক নিয়োগ করা হবে। তবে নিয়োগ সংক্রান্ত বিষয়ে বিদ্যালয়ের যাবতীয় কাগজপত্র সভাপতি নিজেই করে থাকেন। আমার কাছে নিয়োগ বিজ্ঞপ্তির নোটিশ নেই। তবে সভাপতি সাহেবের কাছে নিয়োগ বিজ্ঞপ্তির ফাইলটি তার হেফাজতে রয়েছে। সভাপতি সাহেবে মুঠোফোনে জানান- গাইবান্ধার শহরের স্থানীয় পত্রিকায় নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়েছে। তিনি আরও জানান, বিদ্যালয়ের নতুন ভবন করার জন্য রংপুর শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের সাথে যোগাযোগ করা হয়েছে। তিনি তার বিরুদ্ধে আসা সকল অভিযোগ অস্বীকার করেন।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com