সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ০৪:০৬ অপরাহ্ন

News Headline :
রাজশাহী সীমান্তে বিপুল ভারতীয় মদ জব্দ বদলগাছীতে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ও বিজ্ঞান মেলার উদ্বোধন সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির কেন্দ্রীয় কাউন্সিলের সভাপতি জাফর সম্পাদক ইমন পাবনার ভাঙ্গুড়ায় ভেজাল দুধ তৈরির বিভিন্ন রকম উপকরণ জব্দ করে তা ধ্বংস করা হয়েছে রংপুর কাস্টমস ও ভ্যাট কমিশনারের অপসারণ সহ  সাংবাদিকদের নিরাপত্তা  নিশ্চিতের দাবি  কিশোরগঞ্জে বালুবাহী মাহেন্দ্র ট্রলির ধাক্কায় ভ্যানচালক নিহত, ছেলে গুরুতর আহত নারীদের অহংকার এ্যাডভোকেট আরিফা সুলতানা রুমা; রাজপথ পেরিয়ে মাননীয় সংসদ সদস্যের দিকে পাবনা আরএম একাডেমির ৯০ ব্যাচের সকল প্রয়াত বন্ধুর স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত রাজশাহী সীমান্তে ভারতীয় মদ ও বিপুল পরিমান ইয়াবাসহ গ্রেফতার ১ রাজশাহীতে নকল স্টার সিগারেটের বড় চালান জব্দ, গ্রেফতার ১

গাইবান্ধার ৫ আসনের মধ্যে তিনটিতেই নারী প্রার্থী

Reading Time: < 1 minute

আঃ খালেক মন্ডল,গাইবান্ধা:
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ থেকে মনোনয়ন পাওয়া গাইবান্ধার পাঁচটি আসনের মধ্যে তিনটিতে নারী প্রার্থীকে মনোনয়ন দেওয়া হয়েছে। বাকি দু’টি আসনে মনোনয়ন পেয়েছে পুরুষ প্রার্থী। পুরুষ প্রার্থী হিসেবে গাইবান্ধা-৪ (গোবিন্দগঞ্জ) আসনে সাবেক এমপি অধ্যক্ষ আবুল কালাম আজাদ ও গাইবান্ধা-৫ (সাঘাটা-ফুলছড়ি) আসনে কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সভাপতি ও বর্তমান এমপি মাহমুদ হাসান রিপনকে দলীয় মনোনীত প্রার্থী হিসেবে বেছে নেওয়া হয়েছে। অপরদিকে মনোনয়ন পাওয়া তিন নারী প্রার্থী হলেন গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনে উপজেলা আওয়ামী লীগের সভাপতি আফরুজা বারি, গাইবান্ধা-২ (গাইবান্ধা সদর) আসনে বর্তমান এমপি ও হুইপ মাহাবুব আরা বেগম গিনি, গাইবান্ধা-৩ (সাদুল্লাপুর-পলাশবাড়ী) আসনে কৃষকলীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ও বর্তমান এমপি উম্মে কুলসুম স্মৃতি। এছাড়া নারী ও পুরুষ মিলে দুটি আসনে নতুন মুখ মনোনীত হয়েছেন। তারা হলেন- গাইবান্ধা-১ আসনে মিসেস আফরুজা বারী ও গাইবান্ধা-৪ আসনে আবুল কালাম আজাদ। এরআগে ২৬ নভেম্বর রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে প্রার্থীদের চুড়ান্ত তালিকা প্রকাশ করেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এ ঘোষণার মধ্য দিয়ে দলের প্রার্থী-সমর্থকসহ এলাকার সাধারণ মানুষের সব জল্পনা-কল্পনার অবসান ঘটেছে। দলীয় মনোনয়ন ঘোষণা হওয়ায় প্রত্যেকটি আসনে আনন্দ মিছিল-মিষ্টি বিতরণ করেছে প্রার্থীর কর্মী সমর্থকরা।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com