শনিবার, ১৮ Jul ২০২৬, ০৪:৪৫ অপরাহ্ন

News Headline :
১৮ জুলাই পাবনায় বৈষম্যবিরোধী আন্দোলনকারীদের উপর পুলিশ ও ছাত্রলীগের গুলির ঘটনার কোন বিচার হবে না ? মতিহার থানার ধরমপুরে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার, দাফন সম্পন্ন পাবনায় মসজিদের মাইকে ঘোষণা দিয়ে পুলিশের উপর হামলা পাবনায় কবি “বন্দে আলী মিয়ার সাহিত্য কর্মে সমকালীন সমাজ” গ্রন্থের প্রকাশনা উৎসব অনুষ্ঠিত পাবনায় লাশবাহী অ্যাম্বুলেন্সের সাথে বাসের সংঘর্ষে ৩ জন নিহত আহত ১০ জন পাবনায় ২টি বিদেশি পিস্তল ম্যাগজিন ও গুলিসহ যুবক গ্রেপ্তার রাজশাহী মতিহার থানার ইন্সপেক্টর পরিচয়ে প্রতারণা, বিকাশে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ পাবনার ভাঙ্গুড়ায় গ্রামীণ সড়কের কোর রোড নেটওয়ার্ক (CRN) বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত পাবনার আটঘরিয়ায় মিয়াপাড়ার আব্দুস সালাম ৬বছর ধরে শিকলবন্দী রহস্য উদঘাটনের দাবি এলাকাবাসীর ইরানের সাবেক প্রেসিডেন্ট মাহমুদ আহমেদিনেজাদ গৃহবন্দি

গাইবান্ধায় আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত

Reading Time: < 1 minute

আঃ খালেক মন্ডল,গাইবান্ধা:
‘অসমতার বিরুদ্ধে লড়াই করি, দুর্যোগ সহনশীল ভবিষ্যৎ গড়ি’ এ প্রতিপাদ্য নিয়ে গাইবান্ধায় আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস উদযাপন উপলক্ষে বিভিন্ন কর্মসূচি মধ্য দিয়ে পালিত হয়েছে।গাইবান্ধা জেলা প্রশাসন ও জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির উদ্যোগে শুক্রবার (১৩ অক্টোবর) কর্মসূচির মধ্যে ছিল বর্ণাঢ্য র‌্যালী, আলোচনা সভা এবং ফায়ার সার্ভিসের অগ্নি নির্বাপন ও ভুমিকম্প পরিস্থিতিতে উদ্ধার অভিযানের প্রদর্শনী অনুষ্ঠিত হয় ।এরআগে একটি বর্ণাঢ্য র‌্যালী স্বাধীনতা প্রাঙ্গন থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ইসলামিয়া হাই স্কুল মাঠে গিয়ে জেলা ত্রাণ ও পূর্ণবাসন কর্মকর্তা মো. জুয়েল মিয়ার সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. মশিউর রহমান, উপজেলা নির্বাহী অফিসার মো. মাহমুদ আল হাসান, জেলা আনসার ও ভিডিপি কমান্ডডেন্ট মো. আরিফুর রহমান, শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী বেলাল আহমেদ, গাইবান্ধা প্রেস ক্লাবের সভাপতি কেএম রেজাউল হক, সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) আবেদুর রহমান স্বপন, ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক নাসিমুল হক ও একে এস ফাউন্ডেশনের প্রতিনিধি মো. ফারুক হোসেন আহমেদসহ স্থাানীয় আ.লীগ নেতৃবৃন্দ ও অন্যান্য কর্মকর্তাগণ।শেষে একটি ফায়ার সার্ভিসের কর্মীদের সমন্বয়ে একটি চৌকস দল অগ্নি নির্বাপন ও ভূমিকম্প পরিস্থিতিতে উদ্ধার অভিযানের উপর মহড়া প্রদর্শন করা হয়।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com