মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০১:০০ অপরাহ্ন

News Headline :
র‌্যাব-১২, সিপিসি-২ পাবনার অভিযানে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ১ জন পলাতক আসামী গ্রেফতার কারাগারে থাকা গোলাম রাব্বানীর বিরুদ্ধে ফের যৌন নিপীড়নে আরও একটি মামলা দায়ের নকলের দায়ে কিশোরগঞ্জে এসএসসি কেন্দ্রে অভিযান: তিন শিক্ষকসহ বহিষ্কার ৪ আটক ২ ব্র্যাক ডেইরির উদ্যোগে “আদর্শ দুগ্ধ খামার ব্যবস্থাপনা ও আধুনিক প্রযুক্তি সম্প্রসারণ” শীর্ষক এক প্রশিক্ষণ অনুষ্ঠিত রাজশাহীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলি উদ্ধার জনগণ ভালো থাকা মানে সরকার ভালো থাকা মধুপুরে- আইসিটি মন্ত্রী ফকির মাহবুব আনাম বদলগাছীতে কৃষি ও পুষ্টি উন্নয়ন বিষয়ে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত বেতুয়ান গ্রামে গুমানি নদীর উপর স্বপ্নের ব্রিজ নির্মাণ বাস্তবায়নের পথে রাজশাহীতে আদালতের পেশকারের কাছে চাঁদা দাবি দুই বছর পর ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার দুদকের ৬ মামলায় পাবনা মানসিক হাসপাতালের সাবেক পরিচালককে জেল হাজতে প্রেরন

গাইবান্ধায় ইসলামী আন্দোলন বাংলাদেশের বিক্ষোভ মিছিল

Reading Time: < 1 minute

আঃ খালেক মন্ডল,গাইবান্ধা:
ফিলিস্তিনে ইসরায়েলের গণহত্যার প্রতিবাদে গাইবান্ধায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ইসলামী ঐক্য আন্দোলন।শুক্রবার (২৭ অক্টোবর) জুমার নামাজের পর শহরের বড় মসজিদ থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের বিভিন্ন সড়ক ঘুরে আবারও বড় মসজিদে গিয়ে সমাবেশে মিলিত হয়সমাবেশে বক্তব্য দেন ইসলামী আন্দোলন বাংলাদেশের গাইবান্ধা জেলা সভাপতি মাওলানা আবদুল মাজেদ, সহ-সভাপতি মাওলানা ইসমাইল হোসেন ও সাধারণ সম্পাদক মওলানা মুফতি আল আমিন প্রমুখসহ অন্যান্যরা।সমাবেশে বক্তারা বলেন, ইসরায়েল আমেরিকাসহ পশ্চিমা রাষ্ট্রগুলোর আসকারা পেয়ে ফিলিস্তিনের মুসলিমদের হত্যা করছে। যা ইতিহাসে নিন্দনীয় হয়ে থাকবে। পশ্চিমাদের জরুরিভিত্তিতে ইসরায়েলকে সহযোগিতা বন্ধ করতে হবে এবং ফিলিস্তিনের ওপর গণহত্যা, জুলুম, নির্যাতন বন্ধ করতে হবে। জাতিসংঘসহ মুসলিম দেশগুলোকে ইসরাইলের ওপর যুদ্ধ বন্ধ করার চাপ সৃষ্টি করতে হবে। এজন্য সারা বিশ্বের মুসলিমদের ঐক্যবদ্ধভাবে তীব্র প্রতিরোধ গড়ে তুলে তাদের প্রতিহত করার আহবান জানান বক্তারা।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com