বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ০৪:২১ অপরাহ্ন

News Headline :
বাংলা নববর্ষের শুভেচ্ছা পাবনায় নবাগত জেলা প্রশাসক আমিনুল ইসলামের দৃঢ় অঙ্গীকার: দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স, গড়বেন মডেল শহর র‌্যাবের অভিযানে বিদেশী রিভলভার ও গুলিসহ গ্রেফতার ১ যুক্তরাষ্ট্র স্বৈরতান্ত্রিক মনোভাব পরিত্যাগ করলেই দুই দেশের মধ্যে সমঝোতা সম্ভব: পেজেশকিয়ান বদলগাছীতে খাল পুনঃখনন উদ্বোধন করলেন সংসদ সদস্য ফজলে হুদা বাবুল তরুণ প্রজন্মকে বিসিএস নামক ‘অসুখ’ থেকে বের হতে হবে: ডা. জাহেদ রামেক হাসপাতালে ফ্যাসিস্ট সিন্ডিকেট অপসারণের দাবিতে রাজশাহীতে মানববন্ধন ভাঙ্গুড়ায় মাদকদ্রব্য ও অর্থ সহ ২ জন ‘ব্যবসায়ী কে আটক  ভাঙ্গুড়ায় বাঁশবাড়িয়া সাবমারসিবল সড়কের বেহাল দশা, ব্রিজ আছে কিন্তু রাস্তা নেই- জনদুর্ভোগ চরমে পাবনা সদর হাসপাতালে হাম ও হামের উপসর্গ নিয়ে ৫৯জন রোগী ভর্তি রয়েছে

গাইবান্ধায় খাবারে ফুড পঁয়জনিং থেকে হাসপাতালে ভর্তি ১৬ শিক্ষার্থী

Reading Time: < 1 minute

আঃ খালেক মন্ডল,গাইবান্ধা :
গাইবান্ধা পৌর শহরের ফোরকানিয়া হাফিজিয়া মাদরাসার রান্না করা খাবার খেয়ে অসুস্থ হয়ে ওই প্রতিষ্ঠানের ১৬ শিক্ষার্থী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। অসুস্থ শিক্ষার্থীরা বর্তমানে গাইবান্ধা জেনারেল হাসপাতালের ডায়রিয়া বিভাগে চিকিৎসাধীন রয়েছে। সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. এ এস এম রুহুল আমিন বলেন, মাদ্রাসার রান্না করা খাবারে বিষক্রিয়ায় (ফুড পঁয়জনিং) কারণে ওই শিক্ষার্থীরা ডায়রিয়ায় আক্রান্ত হয়েছে। ভর্তির পর তাদেরকে প্রয়োজনীয় চিকিৎসা দেয়া হয়েছে। বর্তমানে অসুস্থ শিক্ষার্থীরা সকলেই আশঙ্কামুক্ত বলেও জানান তিনি। না গেছে, প্রতিদিনের মতো সোমবার রাতে রান্না করা খাবার খায় মাদ্রাসার আবাসিকের শিক্ষার্থীরা। এরপর রাতের বেলা ওই শিক্ষার্থীরা পেটের সমস্যায় ভুগতে থাকে। পরে সকালে একে একে অসুস্থ ১৬ জন শিক্ষার্থীকে ভর্তি করা হয় সদর হাসপাতালে। এ বিষয়ে হাফেজিয়া ফোরকানিয়া মাদ্রাসার সহকারী শিক্ষক মো. মামুনুর রশিদ জানান, মাদরাসার প্রায় ২০০ জন শিক্ষার্থীর সকলেই আবাসিকে থেকে লেখাপড়া করে। তারা তিনবেলাই মাদরাসার রান্না করা খাবার খায়। প্রতিদিনের মতো গত রাতেও তারা স্বাভাবিক (সাদা ভাত, ডাল ও শিম ভাজি) খাবার খেয়ে শুয়ে পড়ে। এরপর রাত দুইটার দিকে হঠাৎ কয়েকজনের পাতলা পায়খানা হয় এবং সাথে বমিও করে। পরে আমরা স্যালাইনসহ তাদেরকে প্রাথমিক চিকিৎসা দেই। কিন্তু তারপরেও সুস্থ না হওয়ায় সকালে তাদেরকে হাসপাতালে ভর্তি করি।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com