বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৪:২৬ পূর্বাহ্ন

News Headline :
বাংলা নববর্ষের শুভেচ্ছা পাবনায় নবাগত জেলা প্রশাসক আমিনুল ইসলামের দৃঢ় অঙ্গীকার: দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স, গড়বেন মডেল শহর র‌্যাবের অভিযানে বিদেশী রিভলভার ও গুলিসহ গ্রেফতার ১ যুক্তরাষ্ট্র স্বৈরতান্ত্রিক মনোভাব পরিত্যাগ করলেই দুই দেশের মধ্যে সমঝোতা সম্ভব: পেজেশকিয়ান বদলগাছীতে খাল পুনঃখনন উদ্বোধন করলেন সংসদ সদস্য ফজলে হুদা বাবুল তরুণ প্রজন্মকে বিসিএস নামক ‘অসুখ’ থেকে বের হতে হবে: ডা. জাহেদ রামেক হাসপাতালে ফ্যাসিস্ট সিন্ডিকেট অপসারণের দাবিতে রাজশাহীতে মানববন্ধন ভাঙ্গুড়ায় মাদকদ্রব্য ও অর্থ সহ ২ জন ‘ব্যবসায়ী কে আটক  ভাঙ্গুড়ায় বাঁশবাড়িয়া সাবমারসিবল সড়কের বেহাল দশা, ব্রিজ আছে কিন্তু রাস্তা নেই- জনদুর্ভোগ চরমে পাবনা সদর হাসপাতালে হাম ও হামের উপসর্গ নিয়ে ৫৯জন রোগী ভর্তি রয়েছে

গাইবান্ধায় চোরাই ইজিবাইকসহ ৪ জন ছিনতাইকারী গ্রেফতার

Reading Time: < 1 minute

আঃ খালেক মন্ডল,গাইবান্ধা:
গাইবান্ধায় ব্যাটারিচালিত ২টি চোরাই ইজিবাইকসহ ৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ। গাইবান্ধা সদর থানা চত্বরে বৃহস্পতিবার (১৯ অক্টোবর) এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান অতিরিক্ত পুলিশ সুপার (বি-সার্কেল) আব্দুল্লাহ আল মামুন।গ্রেফতারকৃতরা, হলেন-অন্তর মিয়া (২০), আরাফাত জার্মান (২৭), বাবলু মিয়া (৩৫) ও ওয়াহেদ মিয়া (৩৩)। তাদের প্রত্যেকেরই বাড়ি গাইবান্ধার বিভিন্ন এলাকায়।প্রেস ব্রিফিংয়ে অতিরিক্ত পুলিশ সুপার (বি-সার্কেল) আব্দুল্লাহ আল মামুন জানান, গত ১৭ অক্টোবর বিকেলে সাঘাটার বোনারপাড়া থেকে একটি ব্যাটারিচালিত ইজিবাইক চুরি হয়। খবর পেয়ে তাৎক্ষণিকভাবে অভিযানে নামে পুলিশ। পরে বোনারপাড়ার শংকরগঞ্জ ব্রীজ এলাকা থেকে ইজিবাইকসহ একজনকে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তার দেয়া তথ্যের ভিত্তিতে সদর উপজেলার খোলাহাটি এলাকা থেকে সুন্দরগঞ্জ থেকে চুরি হওয়া আরও একটি ইজিবাইকসহ ৩ জনকে গ্রেফতার করা হয়। উদ্ধার হওয়া ২টি ইজিবাইক থেকে ২০০ এমপিআর বিশিষ্ট ৩ লাখ টাকা মূল্যের ১০টি ব্যাটারি উদ্ধার করা হয়।প্রেস ব্রিফিংয়ে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ রানা, সাঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিব হোসেন ও সাঘাটার বোনারপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের আইসি আব্দুল মোত্তালিব সরকার উপস্থিত ছিলেন

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com