শনিবার, ১৮ Jul ২০২৬, ১২:৫৭ অপরাহ্ন

News Headline :
১৮ জুলাই পাবনায় বৈষম্যবিরোধী আন্দোলনকারীদের উপর পুলিশ ও ছাত্রলীগের গুলির ঘটনার কোন বিচার হবে না ? মতিহার থানার ধরমপুরে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার, দাফন সম্পন্ন পাবনায় মসজিদের মাইকে ঘোষণা দিয়ে পুলিশের উপর হামলা পাবনায় কবি “বন্দে আলী মিয়ার সাহিত্য কর্মে সমকালীন সমাজ” গ্রন্থের প্রকাশনা উৎসব অনুষ্ঠিত পাবনায় লাশবাহী অ্যাম্বুলেন্সের সাথে বাসের সংঘর্ষে ৩ জন নিহত আহত ১০ জন পাবনায় ২টি বিদেশি পিস্তল ম্যাগজিন ও গুলিসহ যুবক গ্রেপ্তার রাজশাহী মতিহার থানার ইন্সপেক্টর পরিচয়ে প্রতারণা, বিকাশে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ পাবনার ভাঙ্গুড়ায় গ্রামীণ সড়কের কোর রোড নেটওয়ার্ক (CRN) বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত পাবনার আটঘরিয়ায় মিয়াপাড়ার আব্দুস সালাম ৬বছর ধরে শিকলবন্দী রহস্য উদঘাটনের দাবি এলাকাবাসীর ইরানের সাবেক প্রেসিডেন্ট মাহমুদ আহমেদিনেজাদ গৃহবন্দি

গাইবান্ধায় ট্রাকের ধাক্কায় পুলিশ নিহত

Reading Time: < 1 minute

আঃ খালেক মন্ডল,গাইবান্ধা:
গাইবান্ধা জেলা শহরের বড় মসজিদ সংলগ্ন পুরাতন জেলখানা মোড়ের জিরো পয়েন্ট এলাকায় বৃহস্পতিবার সকাল ৬টার দিকে অজ্ঞাত ট্রাকের ধাক্কায় বিপ্লব প্রামাণিক নামে এক ট্র্যাফিক পুলিশ ঘটনাস্থলেই নিহত হয়েছেন।তিনি মোটরসাইকেল চালিয়ে ডিউটিতে আসার সময় ট্রাকের ধাক্কায় রাস্তায় ছিটকে পড়ে নিহত হন। নিহত বিপ্লব সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর উপজেলার তালগাছি গ্রামের মৃত আসমত আলীর ছেলে। তিনি ট্র্যাফিক পুলিশের কনস্টেবল পদে কর্মরত ছিলেন। গাইবান্ধা জেলা শহরের বাংলাবাজার এলাকার একটি ভাড়া বাসায় স্ব-পরিবারে থাকতেন।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, এদিন সকালে ট্রাফিক পুলিশ বিপ্লব বাসা থেকে বেরিয়ে মোটরসাইকেল যোগে ট্রাফিক অফিসে যাচ্ছিলেন। এসময় শহরের জিরো পয়েন্ট এলাকায় পৌঁছলে অজ্ঞাত একটি ট্রাক চলন্ত মোটরসাইকেলটিকে সজোরে ধাক্কা দেয়। এতে মুহুর্তেই রাস্তায় ছিটকে পড়ে তিনি নিহত হন।এব্যাপারে সদর থানা অফিসার ইনচার্জ মো. মাসুদ রানা জানান, অজ্ঞাত ট্রাকটি মোটরসাইকেলটিকে ধাক্কা দিয়ে দ্রুত পালিয়ে যায়। সড়কে ছিটকে পড়ে এসময় মাথায় গুরুতর আঘাত পেয়ে তার মৃত্যু ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে তার মরদেহ উদ্ধার করে। প্রাথমিক সুরতাল রিপোর্ট শেষে ময়না তদন্তের জন্য মরদেহ মর্গে প্রেরণ করা হয়। ঘাতক ট্রাকটি শনাক্তসহ চালককে আটক করতে পুলিশি জোর তৎপরতা অব্যাহত রয়েছে। এ ব্যাপারে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছিল।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com