বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩০ পূর্বাহ্ন

News Headline :
রাজশাহীতে বিএনপির একক প্রার্থী নিশ্চিত হবে: ভূমিমন্ত্রী মিনু বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজশাহী মহানগর বিএনপির কর্মসূচির উদ্বোধন কুষ্টিয়ায় হাজতখানায় লুঙ্গি ছিঁড়ে আসামির আত্মহত্যার চেষ্টা পাবনায় বিএনপি’র ৪৮তম প্রতিষ্ঠা বার্ষীকি পালন অবৈধ স্থাপনা উচ্ছেদ ও সীমানাপ্রাচীর পুনরুদ্ধারের দাবিতে রাসিক প্রশাসকের কাছে রুয়েট শিক্ষার্থীদের স্মারকলিপি পাবনায় প্রধানমন্ত্রীর ফটোগ্রাফার খালেদ হোসেন পরাগের বিরুদ্ধে জেলা বিএনপি’র সংবাদ সম্মেলন পাবনায় ১০ গ্রাম হেরোইনসহ একজন গ্রেফতার খাটুনির মজুরি’ হিসেবে ৫০ হাজার টাকা নেওয়ার অভিযোগ চেয়ারম্যানের বিরুদ্ধে পাবনায় ১২০ পিস ইয়াবাসহ মাদক ব্যাবসায়ী গ্রেফতার রাজশাহীতে ভাতিজার হাসুয়ার কোপে চাচা নিহত

গাইবান্ধায় ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় বন্ধুকসহ ৬ জন গ্রেফতার

Reading Time: < 1 minute

আঃ খালেক মন্ডল,গাইবান্ধা:
গাইবান্ধার ফুলছড়িতে ডিবি পুলিশের অভিযানে ডাকাতির প্রস্তুতিকালে ৬ ডাকাত গ্রেফতার। এসময় ডাকাতির কাজে ব্যবহৃত ১টি দেশীয় বন্দুক, ৫ রাউন্ড তাজা গুলিসহ ২টি ড্যাগার জব্দ করা হয়। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে ফুলছড়ি থানায় অস্ত্র ও ডাকাতি প্রস্তুতির পৃথক ২টি মামলা দায়ের করা হয়েছে। রোববার সকাল ১১টার দিকে গাইবান্ধা পুলিশ সুপার কার্যালয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিং এ পুলিশ সুপার কামাল হোসেন এ তথ্য নিশ্চিত করেন।ব্রিফিং এ বলা হয়, ডিবি পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে গত শনিবার ভোর সাড়ে ৪টায় ফুলছড়ি উপজেলার খোলাবাড়ি গ্রামের বাংলা বাজারে এক অভিযান চালিয়ে ৬ ডাকাতকে গ্রেফতার করে। এ সময় তাদের কাছ থেকে ১টি দেশীয় বন্দুক, ৫ রাউন্ড তাজা গুলিসহ ২টি ড্যাগার উদ্ধার করা হয়। গ্রেফতারকৃতরা হচ্ছেন, আলমগীর শেখ (৩০), মাসুম শেখ (৩৬), তারা মিয়া (৩৮), আব্দুল মালেক (৩৫), হাসান আলী শেখ (৩৮) ও রহমত আলী (৫৫)। তারা সকলেই ফুলছড়ি উপজেলার বাসিন্দা।প্রেস বিফিংয়ে উপস্থিত ছিলেন, পুলিশ সুপার মোঃ কামাল হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ মিজান (অর্থ ও প্রশাসন), অতিরিক্ত পুলিশ সুপার ‘বি’ সার্কেল জনাব মোঃ আবদুল্লাহ আল মামুন, অফিসার ইনচার্জ, জেলা গোয়েন্দা শাখা, মোঃ মোখলেছুর রহমান সরকার পুলিশ পরিদর্শক (নিঃ)।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com