রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১২:০৮ পূর্বাহ্ন

News Headline :
পাবনায় ১০ গ্রাম হেরোইনসহ একজন গ্রেফতার খাটুনির মজুরি’ হিসেবে ৫০ হাজার টাকা নেওয়ার অভিযোগ চেয়ারম্যানের বিরুদ্ধে পাবনায় ১২০ পিস ইয়াবাসহ মাদক ব্যাবসায়ী গ্রেফতার রাজশাহীতে ভাতিজার হাসুয়ার কোপে চাচা নিহত পাবনায় মৃত ব্যাক্তির নামে বৈষম্যবিরোধী হত্যা মামলার অভিযোগ পত্র তদন্ত প্রশ্নবিদ্ধ পুনঃ তদন্তের দাবি বদলগাছীতে প্রশাসনের আয়োজনে আনুষ্ঠানিক ভাবে ঈদ-ই-মিলাদুন্নবী পালিত সিরাজগঞ্জের শাহজাদপুরে নৌকা বাইসকে কেন্দ্র করে হামলা ১৫ জন আহত ট্রাক, ট্যাংকলরী ও কার্ভাড ভ্যান শ্রমিক ইউনিয়নের পাবনার ভাঙ্গুড়া উপশাখা কমিটি ঘোষনা পাবনার ঈশ্বরদীতে পদ্মা নদীতে রাতের আঁধারে চলছে অবৈধভাবে বালু উত্তোলনের মহোৎসব পাবনার সাঁথিয়ায় সড়ক দুর্ঘটনায় সিএনজি চালক নিহত

গাইবান্ধায় দুটি বিদ্যালয়ের নব নির্মিত চারতলা একাডেমিক ভবন উদ্বোধন করেন হুইপ গিনি

Reading Time: < 1 minute

আঃ খালেক মন্ডল,গাইবান্ধা:
গাইবান্ধা সদর উপজেলার লেংগা বাজার আদর্শ দাখিল মাদ্রাসা এবং ঘাগোয়া মিয়াজান বেপারি উচ্চ বিদ্যালয়ের চারতলা নবনির্মিত একাডেমিক ভবনের উদ্বোধন করা হয়। রোববার (২৭ আগস্ট) নবনির্মিত একাডেমিক ভবনের উদ্বোধন করেন জাতীয় সংসদের হুইপ মাহাবুব আরা বেগম গিনি এমপি। শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের তত্তাবধানে এই একাডেমিক ভবন দুটি নির্মাণে ৪ কোটি ৬৬ লাখ টাকা বরাদ্দ দেয়া হয়। এরমধ্যে ঘাগোয়া মিয়াজান বেপারি উচ্চ বিদ্যালয়ের চারতলা একাডেমিক ভবন এবং লেংগা বাজার আদর্শ দাখিল মাদ্রাসার একতলা ভবনটিকে উর্দ্ধমুখী সম্প্রসারণের মাধ্যমে চারতলায় উন্নীত করা হয়।এ উপলক্ষে লেংগা বাজার আদর্শ দাখিল মাদ্রাসা চত্বরে মাদ্রাসার সুপার মো. খলিলুর রহমানের সভাপতিত্বে এক আলোচনা সভায় প্রধান অতিথি ছাড়াও বক্তব্য রাখেন শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের গাইবান্ধা নির্বাহী প্রকৌশলী বেলাল হোসেন, সহকারি প্রকৌশলী সবুজ মিয়া, সদর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মৃদুল মোস্তাফিজ ঝন্টু, লক্ষীপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আফলাক হোসেন প্রমুখ।অপরদিকে ঘাগোয়া মিয়াজান বেপারি উচ্চ বিদ্যালয় চত্বরে ম্যানেজিং কমিটির সভাপতি রাজা মিয়ার সভাপতিত্বে সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের গাইবান্ধা নির্বাহী প্রকৌশলী বেলাল হোসেন, সহকারি প্রকৌশলী সবুজ মিয়া, জেলা আওয়ামী লীগের যুগ্ন-সাধারণ স¤পাদক মাহবুব আলম কোট, সদর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মৃদুল মোস্তাফিজ ঝন্টু প্রমুখ।সমাবেশ দুটিতে হুইপ মাহাবুব আরা বেগম গিনি এমপি বলেন, শিক্ষা উন্নয়নে বর্তমান সরকার নানাবিধ কর্মসূচি বাস্তবায়ন করছে। শিক্ষকদের জীবনমান উন্নয়ন এবং তাদের দক্ষতা বৃদ্ধির জন্য বিভিন্ন পদক্ষেপ নেয়া হয়েছে। সেইসাথে শিক্ষার্থীদের শিক্ষার পরিবেশ উন্নয়ন এবং তাদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তোলার জন্য নানা ধরণের সুযোগ সুবিধা দেয়া হচ্ছে। তিনি বলেন, শিক্ষার্থীরা যথাযথ শিক্ষা গ্রহণের মাধ্যমে দেশের যোগ্য নাগরিক হিসেবে গড়ে উঠবে এটাই তার প্রত্যাশা।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com