বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪৭ অপরাহ্ন

News Headline :
রাজশাহীতে বিএনপির একক প্রার্থী নিশ্চিত হবে: ভূমিমন্ত্রী মিনু বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজশাহী মহানগর বিএনপির কর্মসূচির উদ্বোধন কুষ্টিয়ায় হাজতখানায় লুঙ্গি ছিঁড়ে আসামির আত্মহত্যার চেষ্টা পাবনায় বিএনপি’র ৪৮তম প্রতিষ্ঠা বার্ষীকি পালন অবৈধ স্থাপনা উচ্ছেদ ও সীমানাপ্রাচীর পুনরুদ্ধারের দাবিতে রাসিক প্রশাসকের কাছে রুয়েট শিক্ষার্থীদের স্মারকলিপি পাবনায় প্রধানমন্ত্রীর ফটোগ্রাফার খালেদ হোসেন পরাগের বিরুদ্ধে জেলা বিএনপি’র সংবাদ সম্মেলন পাবনায় ১০ গ্রাম হেরোইনসহ একজন গ্রেফতার খাটুনির মজুরি’ হিসেবে ৫০ হাজার টাকা নেওয়ার অভিযোগ চেয়ারম্যানের বিরুদ্ধে পাবনায় ১২০ পিস ইয়াবাসহ মাদক ব্যাবসায়ী গ্রেফতার রাজশাহীতে ভাতিজার হাসুয়ার কোপে চাচা নিহত

গাইবান্ধায় বধ্যভূমিতে স্মৃতিস্তম্ভ নির্মাণের দাবিতে সভা

Reading Time: < 1 minute

আঃ খালেক মন্ডল,গাইবান্ধা:
গাইবান্ধার শাহ আব্দুল হামিদ স্টেডিয়াম সংলগ্ন জেলার প্রধান বধ্যভূমিতে দ্রুত স্মৃতিস্তম্ভ নির্মাণের দাবিতে এক সভা অনুষ্ঠিত হয়।সোমবার স্থানীয় পাবলিক লাইব্রেরি মিলনায়তনে গাইবান্ধা বধ্যভূমি সংরক্ষণ কমিটি এই সভার আয়োজন করে। এতে সভাপতিত্ব করেন সংগঠনের আহবায়ক জিএম চৌধুরী মিঠু।সভায় বীর মুক্তিযোদ্ধাসহ বিভিন্ন রাজনৈতিক দল ও সামাজিক সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দের মধ্যে বক্তব্য দেন শিক্ষাবিদ মাজহারউল মান্নান, সাংবাদিক গোবিন্দলাল দাস, বীর মুক্তিযোদ্ধা মাহমুদুল হক শাজহাদা, বীর মুক্তিযোদ্ধা গৌতম চন্দ্র মোদক, বীর মুক্তিযোদ্ধা খয়বর হোসেন মন্ডল, বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী, সিপিবির কেন্দ্রীয় কমিটির সহকারী সাধারণ সম্পাদক মিহির ঘোষ, অবসরপ্রাপ্ত শিক্ষক রূপম রশিদ, গোলাম মারুফ মনা, রেজাউন্নবী রাজু, মনজুর আলম মিঠু, রেবতী বর্মন, প্রমুখ।গাইবান্ধার প্রধান বধ্যভূমিতে স্মৃতিস্তম্ভ নির্মাণের দাবি সংক্রান্ত সাম্প্রতিক আন্দোলনের অংশগ্রহণকারী প্রবীণ শিক্ষক মাজহারউল মান্নান, রাজনীতিক আমিনুল ইসলাম গোলাপ ও বীর মুক্তিযোদ্ধাসহ অন্যান্য নেতৃবৃন্দ সম্পর্কে কটূক্তির এবং বধ্যভূমি সংরক্ষণ কমিটির আহবায়ক জিএম চৌধুরী মিঠুকে হুমকির তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়। এই সভা থেকে অবিলম্বে স্মৃতিস্তম্ভ নির্মাণের জোর দাবি জানানো হয়।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com