বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৫:০২ অপরাহ্ন

News Headline :
পাবনায় দাদীকে হত্যা করে নাতনীকে ধর্ষনের পর হত্যার অভিযোগ চারঘাটে আমবাগান থেকে ২০০ পিস ভারতীয় ইয়াবা জব্দ মধুুমাস ঋতুরাজ বসন্ত মাসে প্রকৃতি তার নিজেকে সাঁজাতে ব্যস্ত থাকে অবহেলিত পাবনাকে উন্নয়নের শিখরে নিতে পাবনা সদরে মন্ত্রী দিতে তারেক রহমানের প্রতি পাবনাবাসীর আহবান রাজশাহী নগরীতে প্রতিপক্ষের ছোড়া গুলিতে শ্রমিক নিহত রাজশাহীতে বিপুল পরিমাণ ককটেল ও দেশীয় অস্ত্র জব্দ থিম ওমর প্লাজা পরিচালনা, মামলা ও সমঝোতা নিয়ে থিম রিয়েল এস্টেট জাকির এন্টারপ্রাইজের কাহিনি মধুপুরে স্বতন্ত্র প্রার্থীর  সংবাদ সম্মেলন পাবনায় যাত্রীবাহি ২ বাসের মুখোমুখি সংঘর্ষে ৫জন নিহত ২০জন আহত পাবনায় জামায়াত নেতা মুক্তিযোদ্ধাকে কুপিয়ে আহত করার প্রতিবাদে বিক্ষোভ মিছিল এরই প্রতিবাদে বিএনপি’র সংবাদ সম্মেলন

গাইবান্ধায় বসতবাড়িতে অগ্নিকান্ড ১০ লক্ষাধিক টাকার ক্ষতিসাধন

Reading Time: < 1 minute

আঃ খালেক মন্ডল,গাইবান্ধা:
গাইবান্ধা সদর উপজেলার গিদারি ইউনিয়নের হিন্দুপাড়ায় ধূপ থেকে বুধবার রাতে অসাবধানতাবশত বৈদ্যুতিক তারে আগুন লেগে গরুসহ চারটি ঘর পুড়ে গেছে।এতে ওই এলাকার নির্মল চন্দ্র ও মনোরঞ্জন চন্দ্র নামে দুই ভাইয়ের বসতভিটা, আসবাবপত্র, গরু, ঘরে থাকা নগদ টাকা ও স্বর্ণালঙ্কারসহ প্রায় ১০ লাখ টাকার মালামাল পুড়ে গেছে।স্থানীয়রা জানান, রাতে নির্মল চন্দ্র ও মনোরঞ্জন চন্দ্রের বাড়ির পূজার ঘরে ধূপ জ্বালায় পরিবারের লোকজন। কিছুক্ষণ পর ধূপের আগুন থেকে বৈদ্যুতিক তারে আগুন লাগে। আগুন মুহূর্তেই সারা ঘরে ছড়িয়ে পড়ে। এতে পাশের গোয়ালে থাকা একটি গরু ও চারটি বসতঘর আগুনে পুড়ে যায়। এছাড়াও ব্যবসার নগদ এক লাখ টাকা, আসবাবপত্র ও অন্যান্য মালামালও পুড়ে যায়। এতে প্রায় ১০ লাখ টাকার ক্ষতিসাধন হয়।গাইবান্ধা ফায়ার সার্ভিসের স্টেশন ইনচার্জ মো. নাসিম রেজা মিলু বলেন, ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে উপস্থিত হয়ে স্থানীয়দের সহায়তায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com