বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০২:৫১ পূর্বাহ্ন

News Headline :
বাংলা নববর্ষের শুভেচ্ছা পাবনায় নবাগত জেলা প্রশাসক আমিনুল ইসলামের দৃঢ় অঙ্গীকার: দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স, গড়বেন মডেল শহর র‌্যাবের অভিযানে বিদেশী রিভলভার ও গুলিসহ গ্রেফতার ১ যুক্তরাষ্ট্র স্বৈরতান্ত্রিক মনোভাব পরিত্যাগ করলেই দুই দেশের মধ্যে সমঝোতা সম্ভব: পেজেশকিয়ান বদলগাছীতে খাল পুনঃখনন উদ্বোধন করলেন সংসদ সদস্য ফজলে হুদা বাবুল তরুণ প্রজন্মকে বিসিএস নামক ‘অসুখ’ থেকে বের হতে হবে: ডা. জাহেদ রামেক হাসপাতালে ফ্যাসিস্ট সিন্ডিকেট অপসারণের দাবিতে রাজশাহীতে মানববন্ধন ভাঙ্গুড়ায় মাদকদ্রব্য ও অর্থ সহ ২ জন ‘ব্যবসায়ী কে আটক  ভাঙ্গুড়ায় বাঁশবাড়িয়া সাবমারসিবল সড়কের বেহাল দশা, ব্রিজ আছে কিন্তু রাস্তা নেই- জনদুর্ভোগ চরমে পাবনা সদর হাসপাতালে হাম ও হামের উপসর্গ নিয়ে ৫৯জন রোগী ভর্তি রয়েছে

গাইবান্ধায় বাঁধন প্রেসে চুরি দুই চোর আটক

Reading Time: < 1 minute

আঃ খালেক মন্ডল,গাইবান্ধা:
গাইবান্ধা শহরের বাঁধন প্রেস নামে একটি প্রতিষ্ঠানে চুরির ঘটনায় মেশিনম্যানসহ দু’জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। একইসঙ্গে চুরি হওয়া ৭শ’ কেজি প্রেসের প্লেটও উদ্ধার করা হয়েছে।বৃহস্পতিবার (১২ অক্টোবর) গাইবান্ধা সদর থানা চত্বরে প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান, অতিরিক্ত পুলিশ সুপার (বি-সার্কেল) আব্দুলাহ আল মামুন।গ্রেপ্তারদের একজন বাঁধন প্রেসের মেশিনম্যান কাফিউজ্জামান রেজভী (২৮)। তিনি দিনাজপুরের বিরামপুর উপজেলার জগন্নাথপুর বকুলতলা গ্রামের বাদশা মিয়ার ছেলে। অন্যজন একই উপজেলার কাজীপাড়া গ্রামের বাবলু হোসেনের ছেলে মো. রাশেদ (২৩)।প্রেস ব্রিফিংয়ে অতিরিক্ত পুলিশ সুপার বলেন, রেজভী ও রাশেদ রাতে চুরি করে ইজিবাইকে করে প্রেসের প্লেটগুলো রাশেদের বাড়িতে নিয়ে যায়। এ ঘটনার মামলা তদন্তে রেজভীকে সন্দেহ হলে বুধবার রাতে জিজ্ঞাসাবাদ করে পুলিশ। তার দেয়া তথ্যের ভিত্তিতে রাশেদকেও গ্রেপ্তার করা হয়। পরে রাশেদের বাড়ি থেকে পুরাতন ছাপানো ৭শ’ কেজি প্রেসের প্লেট উদ্ধার করা হয়।এরআগে, গত ২৫ সেপ্টেম্বর রাতে বাঁধন প্রেসে চুরির ঘটনা ঘটে। সেদিন রাতে সবশেষ কাজের দায়িত্বে ছিলেন ম্যাশিনম্যান রেজভী। এ ঘটনায় ২৮ সেপ্টেম্বর সদর থানায় মামলা করেন বাঁধন প্রেসের মালিক এম. এম মাহবুবে সোবাহানী।প্রেস বিফ্রিংয়ে অন্যদের মধ্যে গাইবান্ধা সদর থানা অফিসার ইনচার্জ মো. মাসুদ রানা ও পুলিশ পরিদর্শক (তদন্ত) সেরাজুল হকসহ বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com