শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪৮ অপরাহ্ন

News Headline :
পাবনার ঈশ্বরদীতে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় স্বামী-স্ত্রী নিহত রাজশাহীতে পৃথক অভিযানে মাদকসহ গ্রেফতার ৫, আটক ২২ পাবনার ঈশ্বরদীতে ১শ ২০ পিস ইয়াবাসহ একজন মাদক ব্যাবসায়ী গ্রেফতার পাবনায় ১৫০ পিস ইয়াবাসহ তিন মাদক ব্যাবসায়ীকে গ্রেপ্তার পাবনায় হিন্দু ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব শ্রী কৃষ্ণের শুভ জন্মাষ্টমী উদযাপিত আটঘরিয়ায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, কেক কাটা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত দিল্লিতে মহাবিপদ সংকেত জয়পুরহাটে সড়ক দুর্ঘটনায় পাহাড়পুরের যুবকের মৃত্যু ‘পয়েন্ট খোলা, তবুও লাইন ক্লিয়ার! অল্পের জন্য রক্ষা বেনাপোল এক্সপ্রেস’ ভুয়া পুলিশ পরিচয়ে বিআরটিএ কার্যালয়ে উপস্থিত যুবক গ্রেফতার

গাইবান্ধায় বাম গণতান্ত্রিক জোটের বিক্ষোভ মিছিল

Reading Time: < 1 minute

আঃ খালেক মন্ডল, গাইবান্ধা :
একতরফা নির্বাচনী তফশিল ঘোষণার প্রতিবাদে বাম গণতান্ত্রিক জোটের দেশব্যাপী অর্ধদিবস হরতালের সমর্থনে বৃহস্পতিবার সকালে শহরের বিভিন্ন সড়কে বিক্ষোভ মিছিল করে বাম গণতান্ত্রিক জোট গাইবান্ধা জেলা কমিটি। পরে জেলা শহরের ১নং রেল গেইটে সমাবেশ অনুষ্ঠিত হয়। বাম গণতান্ত্রিক জোট জেলা সমন্বয়ক ও সিপিবি’র জেলা সহকারি সাধারণ সম্পাদক অ্যাড. মুরাদ জামান রব্বানীর সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন বাসদ মার্কসবাদী জেলা আহবায়ক আহসানুল হাবীব সাঈদ, কমিউনিস্ট পার্টির জেলা সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান মুকুল, বাসদের আহবায়ক গোলাম রব্বানী, বিপ্লবী কমিউনিস্ট লীগের জেলা সম্পাদক রেবতী বর্মন প্রমুখ। বক্তারা বলেন, জনমত উপেক্ষা করে একতরফা নির্বাচনী তফশিল ঘোষণা জনগণ মানবেনা। তারা অবিলম্বে তফসিল বাতিল করে নির্দলীয় তদারকি সরকারের অধীনে নির্বাচন দেয়ার দাবি জানান।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com