বুধবার, ০৩ Jun ২০২৬, ১২:১৭ অপরাহ্ন

News Headline :
ছাগলকাণ্ডের মতিউরকেও ছাড়িয়ে গেলেন এনবিআরের সহিদুল: ঢাকায় ৫৩ ফ্ল্যাট সম্পদ ৪০০ কোটির! রাজশাহী নগরীতে কয়েক ঘণ্টার ব্যবধানে তিন হামলা নারীসহ আহত ৪ রাজধানীর শিশু রামিসা হত্যা মামলায় বোন রাইসা আক্তারের ক্যামেরা ট্রায়ালে সাক্ষ্যগ্রহণ দ্রুত সময়ের মধ্যেই স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হবে-পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম পাবনা জেলা ট্রাফিক পুলিশের সাথে পুলিশ সুপারের মতবিনিময় সভা অনুষ্ঠিত পাবনার বেড়ায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দেশী অস্ত্র নিয়ে সংঘর্ষ, আহত অন্তত ১৫ থেকে ২০ জন পাবনার ভাঙ্গুড়ায় তরঙ্গ সাংস্কৃতিক ও নাট্য গোষ্ঠীর উদ্যোগে ঈদ আনন্দ মেলা ও সার্কাস অনুষ্ঠিত পাবনার চাটমোহরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদৎ বার্ষিক পালিত পাবনার ঈশ্বরদীর লোকোশেড মাদকের আড্ডা বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হবে কুষ্টিয়ায় ২ বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত-১ আহত-৩২

গাইবান্ধায় বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে চ্যানেল আই-এর ২৫তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

Reading Time: < 1 minute

আঃ খালেক মন্ডল,গাইবান্ধা :
পঁচিশ উচ্ছাস লাল সবুজে বিশ্বাস এই শ্লোগাণে বেসরকারি টেলিভিশন চ্যানেল ‘ চ্যানেল আই’র ২৫ বছরে পদার্পণ ও চ্যানেল আই’র জন্মদিন উপলক্ষে রোববার বেলা সাড়ে ১১টায় আমার চ্যানেল আই দর্শক ফোরাম গাইবান্ধার আয়োজনে র‌্যালি, আলোচনা সভা, কেক কর্তন ও পুরস্কার বিতরণ করা হয়। সকালে গাইবান্ধা প্রেসক্লাব চত্বর থেকে একটি শোভাযাত্রা বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে প্রেসক্লাব মিলনায়তনে আলোচনা সভা ও কেক কাটা হয়।আমার চ্যানেল আই দর্শক ফোরাম গাইবান্ধা জেলা শাখার সভাপতি এম এ সালামের সভাপতিত্বে আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গাইবান্ধা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. খলিলুর রহমান, বিশেষ অতিথি ছিলেন গাইবান্ধা প্রেসক্লাবের সভাপতি কেএম রেজাউল হক, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আবেদুর রহমান স্বপন, অবসরপ্রাপ্ত জেলা প্রাণি সম্পদ কর্মকর্তা মাসুদার রহমান মাসুদ, বীর মুক্তিযোদ্ধা আলী আকবর মিঞা।সভায় অন্যান্যদের মধ্যে আরো বক্তব্য রাখেন গাইবান্ধা প্রেসক্লাবের সিনিয়র-সভাপতি সৈয়দ নুরুল আলম জাহাঙ্গীর, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক উত্তম সরকার, দপ্তর সম্পাদক আরিফুল ইসলাম বাবু, সমাজ কল্যাণ সম্পাদক কুদ্দুস আলম, সদস্য আফতাব হোসেন, আফরোজা লুনা, রিকতু প্রসাদ, চ্যানেল আই-এর গাইবান্ধা জেলা প্রতিনিধি ফারুক হোসেন, গোবিন্দগঞ্জ প্রেসক্লাবের সভাপতি গোপাল মোহন্ত, সহ-সভাপতি জাহিদুর রহমান প্রধান টুকু, গোবিন্দগঞ্জ উপজেলা নাগরিক কমিটির আহবায়ক এমএ মতিন মোল্লা, সাংবাদিক বিষ্ণু নন্দী, গোবিন্দগঞ্জ উপজেলা আওয়ামীলীগের তথ্য গবেষণা বিষয়ক সম্পাদক আল আরাফাত রাব্বী, গোবিন্দগঞ্জ মহিলা কলেজের সহকারি অধ্যাপক ফিরোজ খান নুন, ফুলপুকুরিয়া কলেজের অধ্যক্ষ আফতাব হোসেন, শিক্ষক সানাউল্লাহ, প্রমুখ।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com