বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫০ পূর্বাহ্ন

News Headline :
রাজশাহীতে বিএনপির একক প্রার্থী নিশ্চিত হবে: ভূমিমন্ত্রী মিনু বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজশাহী মহানগর বিএনপির কর্মসূচির উদ্বোধন কুষ্টিয়ায় হাজতখানায় লুঙ্গি ছিঁড়ে আসামির আত্মহত্যার চেষ্টা পাবনায় বিএনপি’র ৪৮তম প্রতিষ্ঠা বার্ষীকি পালন অবৈধ স্থাপনা উচ্ছেদ ও সীমানাপ্রাচীর পুনরুদ্ধারের দাবিতে রাসিক প্রশাসকের কাছে রুয়েট শিক্ষার্থীদের স্মারকলিপি পাবনায় প্রধানমন্ত্রীর ফটোগ্রাফার খালেদ হোসেন পরাগের বিরুদ্ধে জেলা বিএনপি’র সংবাদ সম্মেলন পাবনায় ১০ গ্রাম হেরোইনসহ একজন গ্রেফতার খাটুনির মজুরি’ হিসেবে ৫০ হাজার টাকা নেওয়ার অভিযোগ চেয়ারম্যানের বিরুদ্ধে পাবনায় ১২০ পিস ইয়াবাসহ মাদক ব্যাবসায়ী গ্রেফতার রাজশাহীতে ভাতিজার হাসুয়ার কোপে চাচা নিহত

গাইবান্ধায় বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে শেখ রাসেল দিবস পালন

Reading Time: < 1 minute

আঃ খালেক মন্ডল,গাইবান্ধা:
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের ৬০তম জন্মবার্ষিকী ও শেখ রাসেল দিবস উদযাপন উপলক্ষে গাইবান্ধায় বর্ণাঢ্য র‌্যালী, শেখ রাসেল এর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পন, বেলুন উড়ানো ও পুরস্কার বিতরণসহ বিভিন্ন কর্মসূচি পালন করা হয়। এ উপলক্ষে আজ বুধবার জেলা প্রশাসক কার্যালয়ের অস্থায়ী বেদিতে শেখ রাসেলের প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি অর্পন করেন জাতীয় সংসদের হুইপ মাহাবুব আরা বেগম গিনি এমপি, জেলা প্রশাসক কাজী নাহিদ রসুল, অতিরিক্ত পুলিশ সুপার ইবনে মিজান পৌর প্যানেল মেয়র মো. মতলুবর রহমান, বিভিন্ন বিভাগীয় দপ্তরের প্রধানগণ এবং বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ। পরে হুইপ ও জেলা প্রশাসকের নেতৃত্বে ”শেখ রাসেল দিপ্তীময় নির্ভীক নির্মল দুর্জয়” এই শ্লোগানকে সামনে রেখে একটি বর্ণাঢ্য র‌্যালি জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে বের হয়ে ডিবি রোড হয়ে র‌্যালিটি পুনরায় সেখানে গিয়ে শেষ হয়।এ উপলক্ষে জেলা প্রশাসক কাজী নাহিদ রসুলের সভাপতিত্বে জেলা কালেক্টরেট সম্মেলন কক্ষে এক আলোচনা সভায় ও বিভিন্ন প্রতিযোগীতার বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন হুইপ মাহাবুব আরা বেগম গিনি এমপি। এসময় উপস্থিত ছিলেন ডিডিএলজি মো. শরীফুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার ইবনে মিজান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো: আব্দুল আউয়াল, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো: জাহিদ হাসান সিদ্দিকী, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও তথ্য প্রযুক্তি) মো: মওদুদ আহমেদ, এডিএম মো: মশিউর রহমানসহ বিভিন্ন বিভাগীয় দপ্তরের কর্মকর্তারা। এর আগে কেন্দ্রীয় কর্মসূচি সরাসরি প্রদর্শন করা হয়।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com