বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৫:০৬ পূর্বাহ্ন

News Headline :
বাংলা নববর্ষের শুভেচ্ছা পাবনায় নবাগত জেলা প্রশাসক আমিনুল ইসলামের দৃঢ় অঙ্গীকার: দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স, গড়বেন মডেল শহর র‌্যাবের অভিযানে বিদেশী রিভলভার ও গুলিসহ গ্রেফতার ১ যুক্তরাষ্ট্র স্বৈরতান্ত্রিক মনোভাব পরিত্যাগ করলেই দুই দেশের মধ্যে সমঝোতা সম্ভব: পেজেশকিয়ান বদলগাছীতে খাল পুনঃখনন উদ্বোধন করলেন সংসদ সদস্য ফজলে হুদা বাবুল তরুণ প্রজন্মকে বিসিএস নামক ‘অসুখ’ থেকে বের হতে হবে: ডা. জাহেদ রামেক হাসপাতালে ফ্যাসিস্ট সিন্ডিকেট অপসারণের দাবিতে রাজশাহীতে মানববন্ধন ভাঙ্গুড়ায় মাদকদ্রব্য ও অর্থ সহ ২ জন ‘ব্যবসায়ী কে আটক  ভাঙ্গুড়ায় বাঁশবাড়িয়া সাবমারসিবল সড়কের বেহাল দশা, ব্রিজ আছে কিন্তু রাস্তা নেই- জনদুর্ভোগ চরমে পাবনা সদর হাসপাতালে হাম ও হামের উপসর্গ নিয়ে ৫৯জন রোগী ভর্তি রয়েছে

গাইবান্ধায় বৃক্ষরোপন ও বৃক্ষমেলার উদ্বোধন

Reading Time: < 1 minute

আঃ খালেক মন্ডল,গাইবান্ধা:
গাইবান্ধায় সপ্তাহব্যাপি বৃক্ষরোপন অভিযান ও বৃক্ষমেলা উপলক্ষে বুধবার স্থানীয় স্বাধীনতা প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। বৃক্ষমেলার উদ্বোধন করেন প্রধান অতিথি জাতীয় সংসদের হুইপ মাহাবুব আরা বেগম গিনি এমপি। জেলা প্রশাসন, গাইবান্ধা সামাজিক বনায়ন জোন ও রংপুর সামাজিক বন বিভাগ এই মেলার আয়োজন করে।মেলা উপলক্ষে স্বাধীনতা প্রাঙ্গণ চত্বরে অতিরিক্ত জেলা ম্যাজিস্টেট মশিউর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি ছাড়াও আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মো. খোরশেদ আলম, অতিরিক্ত পুলিশ মো. ইব্রাহিম হোসেন, রংপুর সামাজিক বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মোল্লা মোহাম্মদ মিজানুর রহমান, গাইবান্ধা সামাজিক বনায়ন জোনের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শরিফুল ইসলাম প্রমুখ। অনুষ্ঠানটি পরিচালনা করেন সংস্কৃতিকর্মী শিরিন আকতার। মেলায় ৩৩টি স্টল বসানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com