বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২৮ অপরাহ্ন

News Headline :
রাজশাহীতে বিএনপির একক প্রার্থী নিশ্চিত হবে: ভূমিমন্ত্রী মিনু বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজশাহী মহানগর বিএনপির কর্মসূচির উদ্বোধন কুষ্টিয়ায় হাজতখানায় লুঙ্গি ছিঁড়ে আসামির আত্মহত্যার চেষ্টা পাবনায় বিএনপি’র ৪৮তম প্রতিষ্ঠা বার্ষীকি পালন অবৈধ স্থাপনা উচ্ছেদ ও সীমানাপ্রাচীর পুনরুদ্ধারের দাবিতে রাসিক প্রশাসকের কাছে রুয়েট শিক্ষার্থীদের স্মারকলিপি পাবনায় প্রধানমন্ত্রীর ফটোগ্রাফার খালেদ হোসেন পরাগের বিরুদ্ধে জেলা বিএনপি’র সংবাদ সম্মেলন পাবনায় ১০ গ্রাম হেরোইনসহ একজন গ্রেফতার খাটুনির মজুরি’ হিসেবে ৫০ হাজার টাকা নেওয়ার অভিযোগ চেয়ারম্যানের বিরুদ্ধে পাবনায় ১২০ পিস ইয়াবাসহ মাদক ব্যাবসায়ী গ্রেফতার রাজশাহীতে ভাতিজার হাসুয়ার কোপে চাচা নিহত

গাইবান্ধায় রাষ্ট্র সংস্কার আন্দোলনের আত্মপ্রকাশ

Reading Time: < 1 minute

আরিফ উদ্দিন,গাইবান্ধা:
গাইবান্ধায় মঙ্গলবার (১ আগস্ট) রাষ্ট্র সংস্কার আন্দোলনের আত্মপ্রকাশ ঘটেছে। গতকাল মঙ্গলবার গাইবান্ধা পাবলিক লাইব্রেরি মিলনায়তনে অনুষ্ঠিত এক সভায় মৃণাল কান্তি বর্মন আহবায়ক ও সামিউল আলম রাসুকে সদস্য সচিব করে রাষ্ট্র সংস্কার আন্দোলনের জেলা শাখার ১১ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন করা হয়।
এর আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগ ও রাষ্ট্র সংস্কারের লক্ষ্যে ১ দফা দাবী আদায়ে জেলা শহরে একটি বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। পরে শহরের ১নং ট্রাফিক মোড় এলাকায় একটি সংক্ষিপ্ত পথসভায় জেলা রাষ্ট্র সংস্কার আন্দোলনের অন্যতম সংগঠক মৃণাল কান্তি বর্মনের সভাপতিত্বে বক্তব্য দেন সংগঠনের রংপুর মহানগরের সমন্বয়ক অধ্যাপক চিনু কবির, জাতীয় সমন্বয় কমিটির সদস্য সামিউল আলম রাসু, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য অ্যাড. রায়হান কবীর, জেলার মো. আশিকুজ্জামান, কনক সরকার, আতাউর রহমান প্রমুখ।পথসভায় বক্তারা বলেন, সরকারের আওয়ামী লীগের বদলে বিএনপি, বিএনপির বদলে জাতীয় পার্টি এসেছে। কিন্তু দেশের মানুষের ভাগ্যের কোনো পরিবর্তন হয়নি। বিনা ভোটের সরকার সীমাহীন লুটপাটের মধ্য দিয়ে দেশটাকে দোজখ বানিয়ে রেখেছে। এ থেকে উত্তরণে শুধু সরকার পরিবর্তন করলেই হবে না, রাষ্ট্র সংস্কারও লাগবে।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com