বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২০ পূর্বাহ্ন

News Headline :
রাজশাহীতে বিএনপির একক প্রার্থী নিশ্চিত হবে: ভূমিমন্ত্রী মিনু বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজশাহী মহানগর বিএনপির কর্মসূচির উদ্বোধন কুষ্টিয়ায় হাজতখানায় লুঙ্গি ছিঁড়ে আসামির আত্মহত্যার চেষ্টা পাবনায় বিএনপি’র ৪৮তম প্রতিষ্ঠা বার্ষীকি পালন অবৈধ স্থাপনা উচ্ছেদ ও সীমানাপ্রাচীর পুনরুদ্ধারের দাবিতে রাসিক প্রশাসকের কাছে রুয়েট শিক্ষার্থীদের স্মারকলিপি পাবনায় প্রধানমন্ত্রীর ফটোগ্রাফার খালেদ হোসেন পরাগের বিরুদ্ধে জেলা বিএনপি’র সংবাদ সম্মেলন পাবনায় ১০ গ্রাম হেরোইনসহ একজন গ্রেফতার খাটুনির মজুরি’ হিসেবে ৫০ হাজার টাকা নেওয়ার অভিযোগ চেয়ারম্যানের বিরুদ্ধে পাবনায় ১২০ পিস ইয়াবাসহ মাদক ব্যাবসায়ী গ্রেফতার রাজশাহীতে ভাতিজার হাসুয়ার কোপে চাচা নিহত

গাইবান্ধায় সরকারি কলেজে কর্মচারীদের কর্মবিরতি পালিত

Reading Time: < 1 minute

আঃ খালেক মন্ডল,গাইবান্ধা:
বাংলাদেশ সরকারি কলেজে কর্মরত বেসরকারি কর্মচারীদের রাজস্ব খাতে স্থানান্তর ও অস্থায়ীভাবে কর্মরতদের ব্যতিরেকে নতুন নিয়োগ বন্ধসহ ৩ দফা দাবিতে কর্মবিরতি কর্মসূচি পালন করেন গাইবান্ধা সরকারি কলেজের বেসরকারি কর্মচারীরা। সোমবার সকাল ১১টা থেকে ১২টা পর্যন্ত কলেজ চত্বরে ঘন্টাব্যাপী এই কর্মসূচি পালন করা হয়। কর্মবিরতি চলাকালে বাংলাদেশ সরকারি কলেজে কর্মরত বেসরকারি কর্মচারী ইউনিয়নের গাইবান্ধা সরকারি কলেজ ইউনিটের সভাপতি মো. রিগেন মিয়ার সভাপতিত্বে বক্তব্য রাখেন সংগঠনের জেলা সাধারণ সম্পাদক নূরুল হুদা মাহমুদ, সদস্য মশিউর রহমান, আশরাফুর রহমান সেলিম, মতিয়ার রহমান, রেজাউল করিম, আবুল কালাম আজাদ, গোলাম মোস্তফা, জাকির হোসেন জুয়েল, ফিরোজুল ইসলাম, মোখলেছুর রহমান, আব্দুল করিম মিয়া, মাজহারুল মান্নান, মজিদুল ইসলাম, জাহিদ হাসান মিলন প্রমুখ।বক্তারা সরকারি কলেজে কর্শরত বেসরকারি কর্মচারীদের যৌক্তিক দাবি মেনে নেয়ার জন্য সরকারের কাছে জোর দাবি জানান। সেইসাথে দাবি না মানলে আরো কঠিন আন্দোলনে যাওয়ার ঘোষণা দেন তারা।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com