মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৭ অপরাহ্ন

News Headline :
অবৈধ স্থাপনা উচ্ছেদ ও সীমানাপ্রাচীর পুনরুদ্ধারের দাবিতে রাসিক প্রশাসকের কাছে রুয়েট শিক্ষার্থীদের স্মারকলিপি পাবনায় প্রধানমন্ত্রীর ফটোগ্রাফার খালেদ হোসেন পরাগের বিরুদ্ধে জেলা বিএনপি’র সংবাদ সম্মেলন পাবনায় ১০ গ্রাম হেরোইনসহ একজন গ্রেফতার খাটুনির মজুরি’ হিসেবে ৫০ হাজার টাকা নেওয়ার অভিযোগ চেয়ারম্যানের বিরুদ্ধে পাবনায় ১২০ পিস ইয়াবাসহ মাদক ব্যাবসায়ী গ্রেফতার রাজশাহীতে ভাতিজার হাসুয়ার কোপে চাচা নিহত পাবনায় মৃত ব্যাক্তির নামে বৈষম্যবিরোধী হত্যা মামলার অভিযোগ পত্র তদন্ত প্রশ্নবিদ্ধ পুনঃ তদন্তের দাবি বদলগাছীতে প্রশাসনের আয়োজনে আনুষ্ঠানিক ভাবে ঈদ-ই-মিলাদুন্নবী পালিত সিরাজগঞ্জের শাহজাদপুরে নৌকা বাইসকে কেন্দ্র করে হামলা ১৫ জন আহত ট্রাক, ট্যাংকলরী ও কার্ভাড ভ্যান শ্রমিক ইউনিয়নের পাবনার ভাঙ্গুড়া উপশাখা কমিটি ঘোষনা

গাইবান্ধায় স্ত্রীর লাশ ফেলে পালিয়ে যাওয়া সেই স্বামীর প্রাণ গেল ট্রেনে কাঁটা পড়ে

Reading Time: < 1 minute

আঃ খালেক মন্ডল, গাইবান্ধা:
গাইবান্ধার সাদুল্লাপুরে শারমিন বেগম (৩০) নামের স্ত্রীর লাশ বাঁধে ফেলে পালিয়েছিলেন স্বামী খোকন মিয়া (৩৫)। এ ঘটনার কয়েকদিন পর বোনারপাড়া রেলওয়ে স্টেশনে ট্রেনে কাটা পড়ে নিহত হয়েছেন স্বামী খোকন মিয়া। খোকন মিয়ার মরদেহ বুধবার (২৯ নভেম্বর) দুপুরে সাঘাটার বোনারপাড়া জিআরপি পুলিশ গাইবান্ধা মর্গে পাঠিয়েছে। এরআগে মঙ্গলবার সকাল ১১টার দিকে ওই স্টেশনে এ ঘটনা ঘটে। নিহত খোকন গাইবান্ধা সদর উপজেলার হাটলক্ষীপুর গ্রামের জাহাঙ্গীর আলমের ছেলে। তিনি সাদুল্লাপুর উপজেলার কামারপাড়া ইউনিয়নের হিয়ালী গ্রামে নানার বাড়িতে বসবাস করে আসছিলেন। গত বুধবার (১ নভেম্বর) তার স্ত্রী শারমিন বেগম ক্যান্সার রোগে মৃত্যু হলে অভাবের তাড়নায় লাশটি দাফন না করে সাদুল্লাপুরের কামারপাড়া ইউনিয়নের খামার বাগছী এলাকার একটি বাঁধের ওপর স্ত্রী লাশ ফেলে পালিয়ে যাওয়ার ঘটনায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছিল। সাঘাটার বোনারপাড়া জিআরপি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন পারভেজ স্থানীয়দের বরাদ দিয়ে বলেন, মঙ্গলবার (২৮ নভেম্বর) সকাল ১১টার দিকে শান্তাহার-বুড়িমারীগামী করতোয়া এক্সপ্রেস বোনারপাড়ার ডিমলা পদুমশহর রেল ব্রিজ পৌঁছায়। এরই মধ্যে ট্রেনটিতে কাটা পড়ে খোকন মিয়া নামের এক পথচারী নিহত হয়েছেন। খবর পেয়ে তার মরদেহ উদ্ধার করে বুধবার দুপুরের দিকে গাইবান্ধা মর্গে পাঠানো হয়। এ বিষয়ে কামারপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহফুজার রহমান রাশেদ বলেন, বোনারপাড়ায় ট্রেনে কাটা পড়ে খোকন মিয়া নিহত হওয়ার ঘটনাটি লোকমুখে শুনেছি। এর আগে তার স্ত্রীর মৃতদেহ বাঁধে রেখে পালিয়েছে খোকন। তিনি একজন অতিদরিদ্র ও মানসিক প্রতিবন্ধী ছিলেন।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com