বুধবার, ০৩ Jun ২০২৬, ১১:২৬ পূর্বাহ্ন

News Headline :
ছাগলকাণ্ডের মতিউরকেও ছাড়িয়ে গেলেন এনবিআরের সহিদুল: ঢাকায় ৫৩ ফ্ল্যাট সম্পদ ৪০০ কোটির! রাজশাহী নগরীতে কয়েক ঘণ্টার ব্যবধানে তিন হামলা নারীসহ আহত ৪ রাজধানীর শিশু রামিসা হত্যা মামলায় বোন রাইসা আক্তারের ক্যামেরা ট্রায়ালে সাক্ষ্যগ্রহণ দ্রুত সময়ের মধ্যেই স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হবে-পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম পাবনা জেলা ট্রাফিক পুলিশের সাথে পুলিশ সুপারের মতবিনিময় সভা অনুষ্ঠিত পাবনার বেড়ায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দেশী অস্ত্র নিয়ে সংঘর্ষ, আহত অন্তত ১৫ থেকে ২০ জন পাবনার ভাঙ্গুড়ায় তরঙ্গ সাংস্কৃতিক ও নাট্য গোষ্ঠীর উদ্যোগে ঈদ আনন্দ মেলা ও সার্কাস অনুষ্ঠিত পাবনার চাটমোহরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদৎ বার্ষিক পালিত পাবনার ঈশ্বরদীর লোকোশেড মাদকের আড্ডা বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হবে কুষ্টিয়ায় ২ বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত-১ আহত-৩২

গাইবান্ধায় ১৯ কেজি গাঁজাসহ ৩ যুবক আটক

Reading Time: < 1 minute

আঃ খালেক মন্ডল,গাইবান্ধা ;
গাইবান্ধায় ইজিবাইকে পরিবহনের সময় ১৯ কেজি গাঁজাসহ ৩ যুবককে আটক করেছে পুলিশ।মঙ্গলবার (১০ অক্টোবর) দুপুরে সদর থানা চত্বরে প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান, গাইবান্ধার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) ইবনে মিজান।আটকরা হলেন- কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার মো. নুরুজ্জামানের ছেলে মো. নয়ন (৪৫), মৃত মকবুল হোসেনের ছেলে জাহিদুল ইসলাম (৩৬) এবং সুন্দরগঞ্জের মৃত আব্দুল কাদেরের ছেলে হাফিজুর রহমান (৩৮)।সদর থানা অফিসার ইনচার্জ মো. মাসুদ রানা জানান, ৩ জন যুবক ইজিবাইকে করে মাদক নিয়ে বগুড়ার দিকে যাচ্ছিল। খবর পেয়ে গাইবান্ধা-সাঘাটা সড়কে অভিযান চালায় পুলিশ। এসময় ওই ইজিবাইকটিকে থামানোর চেষ্টা করলে সেটি পালিয়ে যাওয়ার চেষ্টা করে। পরে ইন্দ্রারপাড় এলাকায় গিয়ে ইজিবাইকটিকে থামিয়ে তল্লাসি কালে ইজিবাইকের চালকের আসনের নিচ থেকে পলিথিনে মোড়ানো অবস্থায় ১৯ গাঁজা উদ্ধার করা হয়। ইজিবাইকসহ আটক করা হয় ওই ৩ যুবককে। তাদের বিরুদ্ধে গাইবান্ধা সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করেছে পুলিশ।প্রেস ব্রিফিংয়ে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (এ-সার্কেল) ধ্রæব জ্যোতির্ময় গোপ বিপিএম, সদর থানা অফিসার ইনচার্জ মো. মাসুদ রানাসহ বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্য ও গণমাধ্যমকর্মীবৃন্দ।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com