বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১২:২৬ পূর্বাহ্ন

News Headline :
অবৈধ স্থাপনা উচ্ছেদ ও সীমানাপ্রাচীর পুনরুদ্ধারের দাবিতে রাসিক প্রশাসকের কাছে রুয়েট শিক্ষার্থীদের স্মারকলিপি পাবনায় প্রধানমন্ত্রীর ফটোগ্রাফার খালেদ হোসেন পরাগের বিরুদ্ধে জেলা বিএনপি’র সংবাদ সম্মেলন পাবনায় ১০ গ্রাম হেরোইনসহ একজন গ্রেফতার খাটুনির মজুরি’ হিসেবে ৫০ হাজার টাকা নেওয়ার অভিযোগ চেয়ারম্যানের বিরুদ্ধে পাবনায় ১২০ পিস ইয়াবাসহ মাদক ব্যাবসায়ী গ্রেফতার রাজশাহীতে ভাতিজার হাসুয়ার কোপে চাচা নিহত পাবনায় মৃত ব্যাক্তির নামে বৈষম্যবিরোধী হত্যা মামলার অভিযোগ পত্র তদন্ত প্রশ্নবিদ্ধ পুনঃ তদন্তের দাবি বদলগাছীতে প্রশাসনের আয়োজনে আনুষ্ঠানিক ভাবে ঈদ-ই-মিলাদুন্নবী পালিত সিরাজগঞ্জের শাহজাদপুরে নৌকা বাইসকে কেন্দ্র করে হামলা ১৫ জন আহত ট্রাক, ট্যাংকলরী ও কার্ভাড ভ্যান শ্রমিক ইউনিয়নের পাবনার ভাঙ্গুড়া উপশাখা কমিটি ঘোষনা

গাইবান্ধায় ১ কোটি ২২ লাখ ৭৯ হাজার টাকা ব্যয়ে উন্নয়ন কাজের উদ্বোধন

Reading Time: < 1 minute

আঃ খালেক মন্ডল, গাইবান্ধা :
গ্রামীণ সড়ক মেরামত ও সংরক্ষণ প্রকল্পের আওতায় মঙ্গলবার সকালে গাইবান্ধা জেলা সদর থেকে লক্ষীপুর বাজার সড়কে ৫৩৯ মিটার অংশ উন্নয়ন কাজের উদ্বোধন করলেন জাতীয় সংসদের হুইপ মাহাবুব আরা বেগম এমপি। এলজিইডির আওতায় এই সড়কটি উন্নয়ন কাজে ব্যয় বরাদ্দ দেয়া হয়েছে ১ কোটি ২২ লাখ ৭৯ হাজার টাকা। এ উপলক্ষে লক্ষীপুর বাজারের দক্ষিণ পাশে এক সমাবেশে হুইপ গিনি বলেন, বিএনপি-জামায়াত-শিবিরের নৈরাজ্য, তান্ডব ও আগুন সন্ত্রাসের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে। তারা সুষ্ঠু নির্বাচন চায় না। তারা পিছনের দরজা দিয়ে ক্ষমতায় আসতে চায়। অবরোধের নামে তারা বাস পোড়াচ্ছে, মানুষ মারছে, জনজীবন বিপর্যস্ত করার ষড়যন্ত্র করছে। তাই আজ সকলকে ঐক্যবদ্ধ হয়ে এই আগুন সন্ত্রাসীদের বিরুদ্ধে কঠোর প্রতিরোধ গড়ে তুলতে হবে। তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকার দেশের যে উন্নয়ন করেছে তা অব্যাহত রাখতে আগামী দ্বাদশ সংসদ নির্বাচনে ভোট দিয়ে আওয়ামীলীগকে আবারও ক্ষমতায় আনতে হবে। এসময় উপস্থিত ছিলেন এলজিইডি গাইবান্ধার নির্বাহী প্রকৌশলী ছাবিউল ইসলাম, সদর উপজেলা প্রকৌশলী বাবলু মিয়া, শহর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক কামাল হোসেন, সিরাজুল ইসলাম, তাজুল ইসলাম, আফলাখ হোসেন প্রমুখ। উল্লেখ; আগামী ফেব্রুয়ারী মাসে এই কাজ শেষ হবে বলে আশা করা হচ্ছে।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com