বুধবার, ০৩ Jun ২০২৬, ০৮:০৮ পূর্বাহ্ন

News Headline :
ছাগলকাণ্ডের মতিউরকেও ছাড়িয়ে গেলেন এনবিআরের সহিদুল: ঢাকায় ৫৩ ফ্ল্যাট সম্পদ ৪০০ কোটির! রাজশাহী নগরীতে কয়েক ঘণ্টার ব্যবধানে তিন হামলা নারীসহ আহত ৪ রাজধানীর শিশু রামিসা হত্যা মামলায় বোন রাইসা আক্তারের ক্যামেরা ট্রায়ালে সাক্ষ্যগ্রহণ দ্রুত সময়ের মধ্যেই স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হবে-পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম পাবনা জেলা ট্রাফিক পুলিশের সাথে পুলিশ সুপারের মতবিনিময় সভা অনুষ্ঠিত পাবনার বেড়ায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দেশী অস্ত্র নিয়ে সংঘর্ষ, আহত অন্তত ১৫ থেকে ২০ জন পাবনার ভাঙ্গুড়ায় তরঙ্গ সাংস্কৃতিক ও নাট্য গোষ্ঠীর উদ্যোগে ঈদ আনন্দ মেলা ও সার্কাস অনুষ্ঠিত পাবনার চাটমোহরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদৎ বার্ষিক পালিত পাবনার ঈশ্বরদীর লোকোশেড মাদকের আড্ডা বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হবে কুষ্টিয়ায় ২ বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত-১ আহত-৩২

গাইবান্ধায় ৭ কোটি ১৮ লাখ টাকা ব্যয়ে ব্রীজের কাজের উদ্বোধন

Reading Time: < 1 minute

আঃ খালেক মন্ডল,গাইবান্ধা :
গাইবান্ধা সদর উপজেলাবাসীর বহুল প্রত্যাশিত স্বপ্নের ভেড়ামারায় নবনির্মিত সড়ক সেতু যানচলাচলের জন্য উদ্বোধন করছেন গাইবান্ধা সদর আসনের জাতীয় সংসদ সদস্য ও বাংলাদেশ জাতীয় সংসদের মাননীয় হুইপ মাহাবুব আরা বেগম গিনি এমপি। গাইবান্ধা সদর উপজেলার চাপাদহ ৭৫নং রেলগেট থেকে সদর পৌরসভার খানকাশরীফ সড়কে রোববার ভেড়ামারা রেল ব্রীজ সংলগ্ন ঘাঘট নদীর উপর ৮১ মিটার দীর্ঘ নবনির্মিত পিসি গার্ডার ব্রীজের আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেছেন তিনি। এলজিইডির তত্তাবধানে ব্রীজটি নির্মাণে ব্যয় হয়েছে ৭ কোটি ১৮ লাখ টাকা। ব্রীজ উদ্বোধন পূর্ব এক আলোচনা সভায় হুইপ মাহবুব আরা গিনি এমপি বলেন, বর্তমান সরকার জনগণের সরকার। আগের চেয়ে দেশে এখন অনেক উন্নয়ন হয়েছে। দেশের আনাচে-কানাচে সব জায়গায় ব্রীজ, কালভার্ট ও সড়ক ব্যাপক উন্নয়ন সাধিত হয়েছে। এই উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আগামী দ্বাদশ সংসদ নির্বাচনে আবারো নৌকা মার্কায় ভোট দিয়ে আওয়ামীলীগকে ক্ষমতায় নিয়ে আসতে হবে। এসময় উপস্থিত ছিলেন গাইবান্ধা সদরের এলজিইডির নির্বাহী প্রকৌশলী মো. ছাবিউল ইসলাম, সদর উপজেলা নির্বাহী অফিসার মো. মাহমুদ আল রাসেল, উপজেলা প্রকৌশলী মো. বাবলু মিয়া, সদর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মৃদুল মোস্তাাফিজ ঝন্টু, খোলাহাটি ইউপি চেয়ারম্যান মাছুম হক্কানী, স্থানীয় বিশিষ্ট সমাজসেবক ইউনিয়ন আওয়ামীলীগ নেতা প্রকৌশলী শামীম প্রামানিক বাদল, ইউপির সাবেক চেয়ারম্যান কাজী ইব্রাহিম খলিল উলফাতসহ অন্যান্যরা।
উল্লেখ্য, সদর উপজেলার খোলাহাটি, কুপতলাসহ বিভিন্ন এলাকার মানুষের দীর্ঘদিনের দাবির প্রেক্ষিতে ভেড়ামারায় ব্রীজটি নির্মাণ হওয়ায় এলাকার উৎসাহিত লোকজন ব্যানার নিয়ে স্বত:স্ফুর্তভাবে একটি আনন্দ শোভাযাত্রা বের করে। এর আগে স্থানীয় প্রকৌশলী শামীম প্রামানিক বাদলের পক্ষ থেকে ও এলাকাবাসির সহযোগিতায় হুইপ মাহবুব আরা বেগম গিনি এমপিকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com