বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৬ পূর্বাহ্ন

News Headline :
রাজশাহীতে বিএনপির একক প্রার্থী নিশ্চিত হবে: ভূমিমন্ত্রী মিনু বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজশাহী মহানগর বিএনপির কর্মসূচির উদ্বোধন কুষ্টিয়ায় হাজতখানায় লুঙ্গি ছিঁড়ে আসামির আত্মহত্যার চেষ্টা পাবনায় বিএনপি’র ৪৮তম প্রতিষ্ঠা বার্ষীকি পালন অবৈধ স্থাপনা উচ্ছেদ ও সীমানাপ্রাচীর পুনরুদ্ধারের দাবিতে রাসিক প্রশাসকের কাছে রুয়েট শিক্ষার্থীদের স্মারকলিপি পাবনায় প্রধানমন্ত্রীর ফটোগ্রাফার খালেদ হোসেন পরাগের বিরুদ্ধে জেলা বিএনপি’র সংবাদ সম্মেলন পাবনায় ১০ গ্রাম হেরোইনসহ একজন গ্রেফতার খাটুনির মজুরি’ হিসেবে ৫০ হাজার টাকা নেওয়ার অভিযোগ চেয়ারম্যানের বিরুদ্ধে পাবনায় ১২০ পিস ইয়াবাসহ মাদক ব্যাবসায়ী গ্রেফতার রাজশাহীতে ভাতিজার হাসুয়ার কোপে চাচা নিহত

গাইবান্ধা জেলায় বিএসটিআইয়ের মোবাইল কোর্ট অভিযানে ৫,৫০০/- টাকা জরিমানা

Reading Time: < 1 minute

প্রেস বিজ্ঞপ্তি:
বিএসটিআই বিভাগীয় কার্যালয়, রংপুর এবং জেলা প্রশাসন, গাইবান্ধা এর যৌথ উদ্যোগে গাইবান্ধা জেলায় ২৫.০৯.২০২৩ ইং তারিখে একটি মোবাইল কোর্ট অভিযান পরিচালিত হয়।উক্ত মোবাইল কোর্ট অভিযানে (১) মেসার্স গাইবান্ধা ফিলিং স্টেশন, পশ্চিম কোমরনই, সদর, গাইবান্ধা এর ডিজেল ইউনিট-১ এ প্রতি ১০ লিটারে ৭০ মিলি কম প্রদান ও ডিজেল ইউনিট-২ এ প্রতি ১০ লিটারে ৫০ মিলি কম প্রদান করায় ৫০০০/- টাকা জরিমানা করা হয় (২) মেসার্স আঞ্জুস কিচেন, মাস্টারপাড়া, সদর, গাইবান্ধা, সিএম ও মোড়কজাতকরণ লাইসেন্স গ্রহণ না করে অবৈধভাবে কেক পণ্য উৎপাদন, বিক্রয় ও বিতরণ করার অপরাধে ওজন ও পরিমাপ মানদন্ড আইন, ২০১৮ অনুযায়ী ৫০০/- টাকা জরিমানা করা হয় এবং ০১ মাসের মধ্যে লাইসেন্স গ্রহণের জন্য নির্দেশ প্রদান করেন।উক্ত অভিযানটি পরিচালনা করেন জনাব মৌমিতা গুহ ইভা, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, ডিসি অফিস, গাইবান্ধা। প্রসিকিউটর হিসেবে ছিলেন জনাব মোঃ আলমাস মিয়া, পরিদর্শক (মেট্রোলজি) ও জনাব খন্দকার মোঃ জামিনুর রহমান, ফিল্ড অফিসার (সিএম), বিএসটিআই বিভাগীয় কার্যালয়, রংপুর।জনস্বার্থে বিএসটিআই বিভাগীয় কার্যালয়, রংপুর এর এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com