বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৭ পূর্বাহ্ন

News Headline :
রাজশাহীতে বিএনপির একক প্রার্থী নিশ্চিত হবে: ভূমিমন্ত্রী মিনু বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজশাহী মহানগর বিএনপির কর্মসূচির উদ্বোধন কুষ্টিয়ায় হাজতখানায় লুঙ্গি ছিঁড়ে আসামির আত্মহত্যার চেষ্টা পাবনায় বিএনপি’র ৪৮তম প্রতিষ্ঠা বার্ষীকি পালন অবৈধ স্থাপনা উচ্ছেদ ও সীমানাপ্রাচীর পুনরুদ্ধারের দাবিতে রাসিক প্রশাসকের কাছে রুয়েট শিক্ষার্থীদের স্মারকলিপি পাবনায় প্রধানমন্ত্রীর ফটোগ্রাফার খালেদ হোসেন পরাগের বিরুদ্ধে জেলা বিএনপি’র সংবাদ সম্মেলন পাবনায় ১০ গ্রাম হেরোইনসহ একজন গ্রেফতার খাটুনির মজুরি’ হিসেবে ৫০ হাজার টাকা নেওয়ার অভিযোগ চেয়ারম্যানের বিরুদ্ধে পাবনায় ১২০ পিস ইয়াবাসহ মাদক ব্যাবসায়ী গ্রেফতার রাজশাহীতে ভাতিজার হাসুয়ার কোপে চাচা নিহত

গাইবান্ধা জেলা পরিষদের চেয়ারম্যান আবু বকর সিদ্দিকের সহধর্মিনীর ইন্তেকাল

Reading Time: < 1 minute

আঃ খালেক মন্ডল,গাইবান্ধা:
গাইবান্ধা জেলা আওয়ামীলীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান আবু বকর সিদ্দিকের সহধর্মিনী আফরোজা বানু শিখা (৬৭) ঢাকার বাংলাদেশ ¯পালাইজড হাসপাতালে গত রোববার সন্ধ্যা ৭টায় ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি………রাজিউন)।আফরোজা বানু শিখা গাইবান্ধা জেলা আওয়ামীলীগের মহিলা বিষয়ক সম্পাদক ও জাতীয় মহিলা সংস্থার সাবেক চেয়ারম্যান ছিলেন। মৃত্যুকালে তিনি ২ ছেলে ১ মেয়ে রেখে গেছেন। সোমবার বাদ জোহর গাইবান্ধা গোরস্থান জামে মসজিদ প্রাঙ্গণে নামাজে জানাযা শেষে পৌর কবরস্থানে লাশ দাফন করা হয়।তার মূত্যুতে গাইবান্ধা -৪ গোবিন্দগঞ্জ আসনের সংসদ সদস্য প্রকৌশলী মনোনয়ন হোসেন চৌধুরী, সাবেক সংসদ সদস্য অধ্যক্ষ আবুল কালাম আজাদ, গোবিন্দগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল লতিফ প্রধান, সাধারণ সম্পাদক মোকাদ্দেস আলী বাদী, কাটাবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক জোবায়ের হাসান মোঃ শফিক মাহমুদ গোলাপ গভীর শোক প্রকাশ করেছেন।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com