বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৬ পূর্বাহ্ন

News Headline :
রাজশাহীতে বিএনপির একক প্রার্থী নিশ্চিত হবে: ভূমিমন্ত্রী মিনু বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজশাহী মহানগর বিএনপির কর্মসূচির উদ্বোধন কুষ্টিয়ায় হাজতখানায় লুঙ্গি ছিঁড়ে আসামির আত্মহত্যার চেষ্টা পাবনায় বিএনপি’র ৪৮তম প্রতিষ্ঠা বার্ষীকি পালন অবৈধ স্থাপনা উচ্ছেদ ও সীমানাপ্রাচীর পুনরুদ্ধারের দাবিতে রাসিক প্রশাসকের কাছে রুয়েট শিক্ষার্থীদের স্মারকলিপি পাবনায় প্রধানমন্ত্রীর ফটোগ্রাফার খালেদ হোসেন পরাগের বিরুদ্ধে জেলা বিএনপি’র সংবাদ সম্মেলন পাবনায় ১০ গ্রাম হেরোইনসহ একজন গ্রেফতার খাটুনির মজুরি’ হিসেবে ৫০ হাজার টাকা নেওয়ার অভিযোগ চেয়ারম্যানের বিরুদ্ধে পাবনায় ১২০ পিস ইয়াবাসহ মাদক ব্যাবসায়ী গ্রেফতার রাজশাহীতে ভাতিজার হাসুয়ার কোপে চাচা নিহত

গাইবান্ধা-ঢাকা-দিনাজপুরসহ সারাদেশের রেল যোগাযোগ উন্নয়নের দাবীতে সামাজিক সংগ্রাম পরিষদের সমাবেশ

Reading Time: < 1 minute

আঃ খালেক মন্ডল,গাইবান্ধা:
গাইবান্ধা থেকে ঢাকা-দিনাজপুরসহ সারাদেশের রেল যোগাযোগ উন্নয়নের দাবিতে গাইবান্ধা সামাজিক সংগ্রাম পরিষদের উদ্যোগে রোববার রেল স্টেশন চত্বরে এক সমাবেশ অনুষ্ঠিত হয়। জেলা সংগ্রাম পরিষদের আহবায়ক ও ওয়ার্কাস পার্টির কেন্দ্রীয় পলিট ব্যুরোর সদস্য আমিনুল ইসলাম গোলাপের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন জেলা গণফোরাম সভাপতি বীর মুক্তিযোদ্ধা ময়নুল হক রাজা, ওয়ার্কাস পার্টির জেলা সভাপতি প্রণব চৌধুরী খোকন, বাংলাদেশের সাম্যবাদী আন্দোলন জেলা সদস্য সচিব মনজুর আলম মিঠু, জেলা বাসদ আহবায়ক গোলাম রব্বানী, কৃষক-শ্রমিক-জনতালীগের জেলা সভাপতি অ্যাড. মোস্তফা মনিরুজ্জামান, গাইবান্ধা সামাজিক সংগ্রাম পরিষদের সদস্য সচিব ও বাসদ (মার্কসবাদী) জেলা সদস্য কাজী আবু রাহেন শফিউল্যাহ খোকন প্রমুখ।সমাবেশে বক্তারা বলেন, ট্রেন যোগাযোগ নিরাপদ এবং কম খরচের। অথচ গাইবান্ধা থেকে ঢাকাসহ সারাদেশের ট্রেন যোগাযোগ খুবই অপ্রতুল। রংপুর এবং লালমনি এক্সপ্রেস গাইবান্ধার উপর দিয়ে চলাচল করলেও আসন সংখ্যা খুবই কম। দীর্ঘদিন বন্ধ থাকার পর রামসাগর এক্সপ্রেসটি চালু হলেও সেটি পার্বতীপুর থেকে ফেরত আসে। ফলে দিনাজপুর-প গড়গামী যাত্রীদের এই ট্রেন কোন কাজে আসেনা। বক্তারা অবিলম্বে প্রস্তাবিত বুড়িমাড়ী এক্সপ্রেস গাইবান্ধার উপর দিয়ে চলাচল নিশ্চিত করা, রামসাগর এক্সপ্রেস বোনারপাড়া থেকে দিনাজপুর পর্যন্ত চালু করাসহ গাইবান্ধা থেকে ঢাকা আন্তঃনগর এক্সপ্রেস ট্রেন চালু এবং গাইবান্ধার জন্য রংপুর-লালমনি এক্সপ্রেসের আসন সংখ্যা দিগুণ করার জোর দাবী জানান।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com