বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৬:১৯ অপরাহ্ন

News Headline :
পাবনায় দাদীকে হত্যা করে নাতনীকে ধর্ষনের পর হত্যার অভিযোগ চারঘাটে আমবাগান থেকে ২০০ পিস ভারতীয় ইয়াবা জব্দ মধুুমাস ঋতুরাজ বসন্ত মাসে প্রকৃতি তার নিজেকে সাঁজাতে ব্যস্ত থাকে অবহেলিত পাবনাকে উন্নয়নের শিখরে নিতে পাবনা সদরে মন্ত্রী দিতে তারেক রহমানের প্রতি পাবনাবাসীর আহবান রাজশাহী নগরীতে প্রতিপক্ষের ছোড়া গুলিতে শ্রমিক নিহত রাজশাহীতে বিপুল পরিমাণ ককটেল ও দেশীয় অস্ত্র জব্দ থিম ওমর প্লাজা পরিচালনা, মামলা ও সমঝোতা নিয়ে থিম রিয়েল এস্টেট জাকির এন্টারপ্রাইজের কাহিনি মধুপুরে স্বতন্ত্র প্রার্থীর  সংবাদ সম্মেলন পাবনায় যাত্রীবাহি ২ বাসের মুখোমুখি সংঘর্ষে ৫জন নিহত ২০জন আহত পাবনায় জামায়াত নেতা মুক্তিযোদ্ধাকে কুপিয়ে আহত করার প্রতিবাদে বিক্ষোভ মিছিল এরই প্রতিবাদে বিএনপি’র সংবাদ সম্মেলন

গাজীপুরে কাশিমপুর কেন্দ্রীয় কারাগারের কারারক্ষী বরখাস্ত

Reading Time: < 1 minute

মো. ইমরান হোসেন, গাজীপুর :
গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে দায়িত্ব পালনকালে বন্দির জন্য মোবাইলফোন এনে বরখাস্ত হয়েছেন এক কারারক্ষী। শুক্রবার (১ মার্চ) সকালে কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে এ ঘটনা ঘটে। বরখাস্তকৃত কারারক্ষীর নাম মো. মাহফুজ হাসান রনি। কারাগার সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে প্রধান কারারক্ষী মো. গাজীউর রহমান জানতে পারেন, কারারক্ষী মাহফুজ হাসান রনি কারাভ্যন্তরে এক বন্দির সঙ্গে যোগাযোগ করে একটি স্মার্টফোন দেওয়ার জন্য নিয়ে এসেছেন। পরে কারারক্ষী রনির দেহ তল্লাশি করা হয়। এ সময় ওই কারারক্ষী নিজ থেকে কালো কসটেপ মোড়ানো একটি মোবাইলফোন ও ইউএসবি চার্জার ক্যাবল বের করে দেন।
কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ এর সিনিয়র জেল সুপার মো. আমিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, বন্দির জন্য মোবাইল আনা ওই কারারক্ষীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। তার বিরুদ্ধে বিভাগীয় মামলার প্রস্তুতি চলছে।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com