বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০২:৫৩ অপরাহ্ন

News Headline :
পাবনায় দাদীকে হত্যা করে নাতনীকে ধর্ষনের পর হত্যার অভিযোগ চারঘাটে আমবাগান থেকে ২০০ পিস ভারতীয় ইয়াবা জব্দ মধুুমাস ঋতুরাজ বসন্ত মাসে প্রকৃতি তার নিজেকে সাঁজাতে ব্যস্ত থাকে অবহেলিত পাবনাকে উন্নয়নের শিখরে নিতে পাবনা সদরে মন্ত্রী দিতে তারেক রহমানের প্রতি পাবনাবাসীর আহবান রাজশাহী নগরীতে প্রতিপক্ষের ছোড়া গুলিতে শ্রমিক নিহত রাজশাহীতে বিপুল পরিমাণ ককটেল ও দেশীয় অস্ত্র জব্দ থিম ওমর প্লাজা পরিচালনা, মামলা ও সমঝোতা নিয়ে থিম রিয়েল এস্টেট জাকির এন্টারপ্রাইজের কাহিনি মধুপুরে স্বতন্ত্র প্রার্থীর  সংবাদ সম্মেলন পাবনায় যাত্রীবাহি ২ বাসের মুখোমুখি সংঘর্ষে ৫জন নিহত ২০জন আহত পাবনায় জামায়াত নেতা মুক্তিযোদ্ধাকে কুপিয়ে আহত করার প্রতিবাদে বিক্ষোভ মিছিল এরই প্রতিবাদে বিএনপি’র সংবাদ সম্মেলন

গাজীপুরে গ্যাস লিকেজ থেকে আগুন: দগ্ধ ২ জনের মৃত্যু

Reading Time: < 1 minute

মো.ইমরান হোসেন, গাজীপুর :
গাজীপুরের সিলিন্ডারের গ্যাস লিকেজ থেকে লাগা আগুনের ঘটনায় মো. মুনসুর আলী আকন্দ নামে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে দুইজনে। শেখ হাসিনা জাতীয় বার্ন এন্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট এর পোস্ট অপারেটিভ ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় শনিবার (১৬ মার্চ) সকাল সাড়ে আটায় তার মৃত্যু হয়। তার বাড়ি রাজশাহী জেলার। তিনি পেশায় রাজমিস্ত্রী ছিলেন। বর্তমানে কালিয়াকৈর টপস্টার নামক এলাকায় থাকতেন তিনি।
অপরদিকে গত শুক্রবার (১৫ মার্চ) সোলেমান মোল্লা (৪৫) চিকিৎসাধীন অবস্থায় মারা যান। বর্তমানে ২৯ জন চিকিৎসাধীন রয়েছেন। গত বুধবার ইফতারের আগে কোনাবাড়ী এলাকার টিনশেড কলোনিতে আগুন লাগে। এতে নারী-শিশুসহ কমবেশি ৩৬ জন দগ্ধ হয়। তাদের মধ্যে ৩২ জনকে রাজধানীর শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়।
চিকিৎসকরা জানান, অগ্নিদগ্ধ ২৯ জন এখনো ইনস্টিটিউটে ভর্তি। এদের মধ্যে ১০ বছর বয়সী সাতটি শিশু, ১১ থেকে ১৮ বছর বয়সী ছয়জন রয়েছে। দগ্ধদের ১৬ জনের বেশি ব্যক্তির ৫০ শতাংশের বেশি পুড়েছে।
২৬ জনের শ্বাসনালি পুড়ে যাওয়ায় কাউকেই আশঙ্কামুক্ত বলা যাচ্ছে না। ৮০ শতাংশ পুড়ে যাওয়া ১২ জন রোগীর অবস্থা খুবই আশঙ্কাজনক। এ ছাড়া চারজন রোগী আইসিইউ এবং দুজন এইচডিইউয়ে ভর্তি। বিষয়টি নিশ্চিত করেছেন বার্ন ইনিস্টিউটের আবাসিক চিকিৎসক ডা. পার্থ শঙ্কর পাল।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com