বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০২:৫২ অপরাহ্ন

News Headline :
পাবনায় দাদীকে হত্যা করে নাতনীকে ধর্ষনের পর হত্যার অভিযোগ চারঘাটে আমবাগান থেকে ২০০ পিস ভারতীয় ইয়াবা জব্দ মধুুমাস ঋতুরাজ বসন্ত মাসে প্রকৃতি তার নিজেকে সাঁজাতে ব্যস্ত থাকে অবহেলিত পাবনাকে উন্নয়নের শিখরে নিতে পাবনা সদরে মন্ত্রী দিতে তারেক রহমানের প্রতি পাবনাবাসীর আহবান রাজশাহী নগরীতে প্রতিপক্ষের ছোড়া গুলিতে শ্রমিক নিহত রাজশাহীতে বিপুল পরিমাণ ককটেল ও দেশীয় অস্ত্র জব্দ থিম ওমর প্লাজা পরিচালনা, মামলা ও সমঝোতা নিয়ে থিম রিয়েল এস্টেট জাকির এন্টারপ্রাইজের কাহিনি মধুপুরে স্বতন্ত্র প্রার্থীর  সংবাদ সম্মেলন পাবনায় যাত্রীবাহি ২ বাসের মুখোমুখি সংঘর্ষে ৫জন নিহত ২০জন আহত পাবনায় জামায়াত নেতা মুক্তিযোদ্ধাকে কুপিয়ে আহত করার প্রতিবাদে বিক্ষোভ মিছিল এরই প্রতিবাদে বিএনপি’র সংবাদ সম্মেলন

গাজীপুরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ হয়ে মৃত্যুপথযাত্রী ১১ জন

Reading Time: < 1 minute

মো.ইমরান হোসেন, গাজীপুর:
গাজীপুরের কালিয়াকৈরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ঘটনায় দুই শিশুসহ আরও পাঁচ জনের মৃত্যু হয়েছে। তারা হলেন- জহিরুল ইসলাম কুটি (৩২), মোতালেব হোসেন (৪৮), সোলাইমান (১০), গোলাম রাব্বি (১১) ও তাওহীদ (৭)। এছাড়াও গত কয়েকদিনে অগ্নিদগ্ধ হয়ে চিকিৎসাধীন অবস্থায় ৬ জনের মৃত্যু হয়েছে । তারা হলেন মুনসর আলী (৪৫), তৈয়বা (৪), সোলায়মান মোল্লা (৪৫), আরিফুল ইসলাম (৩৫). মাইদুল (৩৫) ও স্ত্রী নার্গিস খাতুন (৩০) । এ নিয়ে এই আগুনের ঘটনায় একে একে ১১ জনের মৃত্যু হয়েছে। হাসপাতাল সূত্র জানিয়েছেন চিকিৎসাধীন অবস্থায় ১০ জনের অবস্থা সংকটাপন্ন ।
গতকাল ভোরে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আইসিইউতে মারা যান সোলাইমান ও রাব্বি। এর আগে রাত দেড়টার দিকে বার্ন ইনস্টিটিউটের আইসিইউতে মারা যান জহিরুল ইসলাম ও রাত ৩টার দিকে পোস্ট অপারেটিভ ওয়ার্ডে মারা যান মোতালেব হোসেন এবং সন্ধ্যায় তাওহীদ নামে আরেক শিশুর মৃত্যু হয়। বার্ন ইনস্টিটিউটের জরুরি বিভাগের আবাসিক সার্জন ডা. তরিকুল ইসলাম জানান, মৃত সোলাইমানের শরীরের ৮০ শতাংশ, রাব্বির ৯০ শতাংশ, মোতালেবের শরীরের ৯৫ শতাংশ, জহিরুলের ৬৫ শতাংশ ও তাওহীদের ৮০ শতাংশ দগ্ধ হয়েছিল। গতকাল পর্যন্ত এই ঘটনায় ১১ জন মারা গিয়েছেন। এখনো ১৭ জন ভর্তি আছেন। এরমধ্যে ১০ জনের অবস্থা সংকটাপন্ন। আর বাকিরা আপাতত স্ট্রবল আছে। তবে এই ১০ জনের অবস্থা বেশ খারাপ। উল্লেখ্য, ১৩ই মার্চ সন্ধ্যা পৌনে ৬টার দিকে কালিয়াকৈরের তেলিরচালা এলাকায় একটি গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয়। এতে দগ্ধ হন অন্তত ৩৬ জন।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com