বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৫:০৩ অপরাহ্ন

News Headline :
পাবনায় দাদীকে হত্যা করে নাতনীকে ধর্ষনের পর হত্যার অভিযোগ চারঘাটে আমবাগান থেকে ২০০ পিস ভারতীয় ইয়াবা জব্দ মধুুমাস ঋতুরাজ বসন্ত মাসে প্রকৃতি তার নিজেকে সাঁজাতে ব্যস্ত থাকে অবহেলিত পাবনাকে উন্নয়নের শিখরে নিতে পাবনা সদরে মন্ত্রী দিতে তারেক রহমানের প্রতি পাবনাবাসীর আহবান রাজশাহী নগরীতে প্রতিপক্ষের ছোড়া গুলিতে শ্রমিক নিহত রাজশাহীতে বিপুল পরিমাণ ককটেল ও দেশীয় অস্ত্র জব্দ থিম ওমর প্লাজা পরিচালনা, মামলা ও সমঝোতা নিয়ে থিম রিয়েল এস্টেট জাকির এন্টারপ্রাইজের কাহিনি মধুপুরে স্বতন্ত্র প্রার্থীর  সংবাদ সম্মেলন পাবনায় যাত্রীবাহি ২ বাসের মুখোমুখি সংঘর্ষে ৫জন নিহত ২০জন আহত পাবনায় জামায়াত নেতা মুক্তিযোদ্ধাকে কুপিয়ে আহত করার প্রতিবাদে বিক্ষোভ মিছিল এরই প্রতিবাদে বিএনপি’র সংবাদ সম্মেলন

গাজীপুরে বেতন বাড়ানোর দাবিতে মহাসড়ক অবরোধ শ্রমিকদের বিক্ষোভ

Reading Time: < 1 minute

মো.ইমরান হোসেন,গাজীপুর :
গাজীপুরের শ্রীপুরে বেতন বাড়ানো ও নতুন বেতন কাঠামো বাস্তবায়নের দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন শ্রমিকরা। মঙ্গলবার (৫ মার্চ) ভোর সাড়ে ৬টা থেকে উপজেলার জৈনাবাজার এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেন জমজম স্পিনিং মিলস লিমিটেড কারখানার শ্রমিকরা। এতে মহাসড়কের দুপাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। দেড়ঘণ্টা পর পুলিশ শ্রমিকদের বুঝিয়ে মহাসড়ক থেকে সরিয়ে নিলে ৮টার দিকে যানচলাচল স্বাভাবিক হয়েছে। আন্দোলনরত শ্রমিকরা জানান, আশপাশের সব কারখানায় বেতন বাড়িয়েছে। অথচ তাদের বেতন সাত হাজার টাকাই রয়ে গেছে। বেতনও সময়মতো দেওয়া হয় না। ১৬ তারিখের পর বেতন দেওয়া হয়। কারখানার ম্যানেজার, জিএমের কাছে বিষয়টি নিয়ে কথা বলার জন্য শ্রমিকরা গেলেও তারা গুরুত্ব দেননি। এজন্য বাধ্য হয়ে আন্দোলনে নেমেছেন তারা। কারখানার অপারেটর জুনায়েদ ও বিউটি আক্তার জানান, আমরা নতুন কাঠামোতে বেতনের দাবি জানিয়ে একাধিকবার কারখানা কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করেছি। তারপরও কোনো সাড়া পাইনি। বাধ্য হয়ে শ্রমিকরা রাস্তায় নেমেছেন। শ্রমিক আন্দোলনে যাওয়ার পরপরই শিল্প পুলিশ, থানা পুলিশ ও মাওনা হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে আসে। তারা শ্রমিকদের বুঝিয়ে সাড়ে ৭টার দিকে মহাসড়ক থেকে সরিয়ে নেন। এর কিছুক্ষণ পর শ্রমিকরা ফের মহাসড়ক অবরোধ করলে আবার তাদের বুঝিয়ে কারখানায় পাঠানো হয়। পরে যানচলাচল স্বাভাবিক হয়।
মাওনা হাইওয়ে থানার উপ-পরিদর্শক মো. ইসমাইল হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, বেতন বাড়ানোসহ বিভিন্ন দাবিতে শ্রমিকরা মহাসড়ক অবরোধ করেছিলেন। পরে কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করার আশ্বাসে তাদের বুঝিয়ে কারখানার ফেরত পাঠানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com