বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৫:০৪ অপরাহ্ন

News Headline :
পাবনায় দাদীকে হত্যা করে নাতনীকে ধর্ষনের পর হত্যার অভিযোগ চারঘাটে আমবাগান থেকে ২০০ পিস ভারতীয় ইয়াবা জব্দ মধুুমাস ঋতুরাজ বসন্ত মাসে প্রকৃতি তার নিজেকে সাঁজাতে ব্যস্ত থাকে অবহেলিত পাবনাকে উন্নয়নের শিখরে নিতে পাবনা সদরে মন্ত্রী দিতে তারেক রহমানের প্রতি পাবনাবাসীর আহবান রাজশাহী নগরীতে প্রতিপক্ষের ছোড়া গুলিতে শ্রমিক নিহত রাজশাহীতে বিপুল পরিমাণ ককটেল ও দেশীয় অস্ত্র জব্দ থিম ওমর প্লাজা পরিচালনা, মামলা ও সমঝোতা নিয়ে থিম রিয়েল এস্টেট জাকির এন্টারপ্রাইজের কাহিনি মধুপুরে স্বতন্ত্র প্রার্থীর  সংবাদ সম্মেলন পাবনায় যাত্রীবাহি ২ বাসের মুখোমুখি সংঘর্ষে ৫জন নিহত ২০জন আহত পাবনায় জামায়াত নেতা মুক্তিযোদ্ধাকে কুপিয়ে আহত করার প্রতিবাদে বিক্ষোভ মিছিল এরই প্রতিবাদে বিএনপি’র সংবাদ সম্মেলন

গাজীপুরে মাদকাসক্ত ছেলেকে কুপিয়ে হত্যা করে পিতার আত্মসমর্পণ

Reading Time: < 1 minute

মো.ইমরান হোসেন, গাজীপুর :
গাজীপুরের কালীগঞ্জে কাউসার বাগমার (২৪) মাদকাসক্ত ছেলেকে কুপিয়ে হত্যা করেছেন বাবা আব্দুর রশীদ বাগমার (৭৫)। বুধবার ভোরে উপজেলার জামালপুর গ্রামে এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত কাউসার মাদকাসক্ত ছিলেন। প্রায়ই মাদকের টাকার জন্য মা-বাবার সঙ্গে ঝগড়া করতেন। ভোরে কাউসারকে তার বাবা কুঠার দিয়ে কুপিয়ে হত্যা করে পুলিশের কাছে আত্মসমর্পণ করেন। নিহতের মা মোসলেমা বেগম বলেন, কাউসার মাদকাসক্ত। মাদকের টাকার জন্য প্রায়ই বাড়িতে ঝগড়া বিবাদ ও ভাঙচুর করতো। মাদকের টাকার জন্য জমি বিক্রি করতে তার বাবাকে প্রায়ই চাপ দিয়ে আসছিল। গতকাল রাতে নেশার জন্য ২ কাঠা জমি বিক্রি করে টাকা দাবি করে। টাকা দিতে রাজি না হলে আমাকে মারধর করে বাড়ি থেকে বের করে দেয়। এ ঘটনায় তার বাবা ভোরে তাকে ঘুমন্ত অবস্থায় কুঠার দিয়ে কুপিয়ে হত্যা করে। নিহতের ভাই আশরাফুল জানান, কাউসার সারারাত বাড়ির বাইরে থাকতো ও মাদক সেবন করতো। মাদকের জন্য প্রায়ই মায়ের কাছ থেকে টাকা চাইত। মা টাকা না দিলে ভাঙচুর করতো ও মাকে মারধরও করতো। গতকাল রাতে বাড়িতে এসে মাকে টাকার জন্য গালিগালাজ করে ও মেরে বাড়ি থেকে বের করে দেয়। পরে মা কাঁদতে কাঁদতে বাড়ি ছেড়ে চলে যায়। এ ঘটনায় বাবা কুঠার দিয়ে কুপিয়ে কাউসারকে হত্যা করেন। কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাতাব উদ্দিন বিষয়টি নিশ্চিত করে জানান, ঘটনার পরপরই ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। এই ঘটনায় ঘাতক বাবাকে পুলিশ গ্রেফতার করেছে। এছাড়া নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com