বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৫:০৩ অপরাহ্ন

News Headline :
পাবনায় দাদীকে হত্যা করে নাতনীকে ধর্ষনের পর হত্যার অভিযোগ চারঘাটে আমবাগান থেকে ২০০ পিস ভারতীয় ইয়াবা জব্দ মধুুমাস ঋতুরাজ বসন্ত মাসে প্রকৃতি তার নিজেকে সাঁজাতে ব্যস্ত থাকে অবহেলিত পাবনাকে উন্নয়নের শিখরে নিতে পাবনা সদরে মন্ত্রী দিতে তারেক রহমানের প্রতি পাবনাবাসীর আহবান রাজশাহী নগরীতে প্রতিপক্ষের ছোড়া গুলিতে শ্রমিক নিহত রাজশাহীতে বিপুল পরিমাণ ককটেল ও দেশীয় অস্ত্র জব্দ থিম ওমর প্লাজা পরিচালনা, মামলা ও সমঝোতা নিয়ে থিম রিয়েল এস্টেট জাকির এন্টারপ্রাইজের কাহিনি মধুপুরে স্বতন্ত্র প্রার্থীর  সংবাদ সম্মেলন পাবনায় যাত্রীবাহি ২ বাসের মুখোমুখি সংঘর্ষে ৫জন নিহত ২০জন আহত পাবনায় জামায়াত নেতা মুক্তিযোদ্ধাকে কুপিয়ে আহত করার প্রতিবাদে বিক্ষোভ মিছিল এরই প্রতিবাদে বিএনপি’র সংবাদ সম্মেলন

গাজীপুরে সুবর্ণজয়ন্তী রোভার মুট ২০২৪ অনুষ্ঠিত

Reading Time: < 1 minute

মো.ইমরান হোসেন, গাজীপুর :
গাজীপুরে সুবর্ণজয়ন্তী রোভার মুট- ২০২৪ এর দ্বিতীয় দিনে বঙ্গবন্ধু, মুক্তিযুদ্ধ ও বাংলাদেশ অ্যাক্টিভিটি অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে জেলার পশ্চিম বাউপাড়া এলাকায় দুই কিলোমিটার দীর্ঘ সড়ক তৈরি করেছে রোভার স্কাউটরা। শনিবার দিনব্যাপী নানা কর্মসূচিতে রোভার স্কাউটদের সমাজ উন্নয়ন কর্মসূচির অংশ হিসেবে এ সড়ক তৈরি করে তারা। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ স্কাউটস এর জাতীয় কমিশনার (উন্নয়ন) মো. আখতারুল জামান খান কবির। বাংলাদেশ স্কাউট রোভার অঞ্চলের সম্পাদক মোহাম্মাদ এনামুল হক খান স্বাগত বক্তব্য রাখেন। রোভারদের এ মিলন মেলায় আগত অতিথিগণ সুবর্ণজয়ন্তী রোভার মুটের বঙ্গবন্ধু, মুক্তিযুদ্ধ ও বাংলাদেশ অ্যাক্টিভিটিতে রোভারদের প্রাণবন্ত কার্যক্রমের জন্য তাদের ধন্যবাদ জানান। স্কাউটরা তাদেরকে ইউনিটভিত্তিক ‘বঙ্গবন্ধুর লেখা অসমাপ্ত আত্মাজীবনী, কারাগরের রোজনামচা ও আমার দেখা নয়া চীন’ বই থেকে প্রশ্নপত্র ও বুকলেট দেওয়া হয়। ইউনিটের সকল রোভার সদস্য মিলে একটি কুইজ প্রতিযোগিতায় অংশ নেন। সর্বোচ্চ নম্বর প্রাপ্তদের মধ্যে ভিলেজভিত্তিক এবং সাব-ক্যাম্প ভিত্তিক পুরষ্কার দেওয়া হয়।
এ ছাড়াও বাংলাদেশ স্কাউটের জাতীয় উপ-কমিশনার মোফাজ্জল হোসেন ও মীর মোহাম্মদ ফারুকের নেতৃত্বে ৬০০ বিভিন্ন গাছের চাড়া রোপণ, দরিদ্র গ্রামবাসীর স্বাস্থ্য সুরক্ষার জন্য স্যান্ডেল, টুথপেষ্ট, নেইল কাটার, সাবান, মশার কয়েল বিতরণ করেন। এসময় উপস্থিত ছিলেন।গাজীপুর সিটি কর্পোরেশনের ২১ নম্বর ওয়ার্ড কাউন্সিলর দেলোয়ার হেসেন বাদল ।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com