মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২২ অপরাহ্ন

News Headline :
অবৈধ স্থাপনা উচ্ছেদ ও সীমানাপ্রাচীর পুনরুদ্ধারের দাবিতে রাসিক প্রশাসকের কাছে রুয়েট শিক্ষার্থীদের স্মারকলিপি পাবনায় প্রধানমন্ত্রীর ফটোগ্রাফার খালেদ হোসেন পরাগের বিরুদ্ধে জেলা বিএনপি’র সংবাদ সম্মেলন পাবনায় ১০ গ্রাম হেরোইনসহ একজন গ্রেফতার খাটুনির মজুরি’ হিসেবে ৫০ হাজার টাকা নেওয়ার অভিযোগ চেয়ারম্যানের বিরুদ্ধে পাবনায় ১২০ পিস ইয়াবাসহ মাদক ব্যাবসায়ী গ্রেফতার রাজশাহীতে ভাতিজার হাসুয়ার কোপে চাচা নিহত পাবনায় মৃত ব্যাক্তির নামে বৈষম্যবিরোধী হত্যা মামলার অভিযোগ পত্র তদন্ত প্রশ্নবিদ্ধ পুনঃ তদন্তের দাবি বদলগাছীতে প্রশাসনের আয়োজনে আনুষ্ঠানিক ভাবে ঈদ-ই-মিলাদুন্নবী পালিত সিরাজগঞ্জের শাহজাদপুরে নৌকা বাইসকে কেন্দ্র করে হামলা ১৫ জন আহত ট্রাক, ট্যাংকলরী ও কার্ভাড ভ্যান শ্রমিক ইউনিয়নের পাবনার ভাঙ্গুড়া উপশাখা কমিটি ঘোষনা

গুইমারার ৫ ইটভাটায় অভিযান ৪ মালিককে জরিমানা জ্বালানি কাঠ জব্দ

Reading Time: < 1 minute

আব্দুল্লাহ আল মামুন, খাগড়াছড়ি:
খাগড়াছড়ি পার্বত্য জেলার গুইমারায় অবৈধভাবে গড়ে ওঠা ৫টি ইটভাটায় অভিযান চালিয়ে ৪টি ইট ভাটার মালিককে ২লাখ টাকা জরিমানা করেছেন উপজেলা প্রশাসন।
বৃহস্পতিবার (৩০ নভেম্বর ) সকাল থেকে দুপর পর্যন্ত এ অভিযান পরিচালনা করেন, গুইমারা উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রাজীব চৌধুরী। অভিযানে পুলিশ সদস্য ও বনবিভাগের কর্মীরা উপস্থিত ছিলেন। অবৈধভাবে জ্বালানি কাঠ পোড়ানোর অপরাধে উপজেলার আমতলীপাড়ার মেসার্স তারা ইটভাটার মালিক সেলু মারমা, এসবি ইটভাটার মালিক শহিদ উল্ল্যাহ, ফোর স্টার ইটভাটার মালিক মশিউর রহমান তারেক, বাইল্যাছড়ির মদিনা ইট ভাটার মালিক মশিউর রহমান তারেক ও সিন্দুকছড়ি এলাকার এমএসবি ইট ভাটার মালিক মংগ্রী মারমার ইট ভাটায় এ অভিযান পরিচালনা করা হয়।
এসময় সিন্দুকছড়ির এমএসবি ইটভাটায় জ্বলানি কাঠ ব্যবহার না করায় তাকে জরিমানা করা হয়নি। উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রাজীব চৌধুরী বলেন, গুইমারা উপজেলার ৫টি ইটভাটায় মোবাইল কোর্টের অভিযান পরিচালনা করা হয়েছে। ৪টি ইটভাটার প্রতিটিকে জ্বালানি কাঠ পোড়ানোর অপরাধে ৫০হাজার টাকা করে, মোট ২লাখ টাকার অর্থদণ্ড প্রদান করা হয়। ৪টি ইটভাটার জব্দকৃত জ্বালানি কাঠ রেঞ্জ অফিসার ও সংশ্লিষ্ট ওয়ার্ড মেম্বারকে নিলামের মাধ্যমে বিক্রয়পূর্বক প্রাপ্ত অর্থ সরকারি কোষাগারে জমা প্রদান করার নির্দেশ দেওয়া হয়েছে। এমএসবি ইটভাটায় জ্বলানি কাঠ ব্যবহার না করায় তাকে জরিমানা করা হয়নি। তিনি আরো বলেন, গুইমারা উপজেলা প্রশাসনের এই অভিযান অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com