বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৭ অপরাহ্ন

News Headline :
রাজশাহীতে বিএনপির একক প্রার্থী নিশ্চিত হবে: ভূমিমন্ত্রী মিনু বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজশাহী মহানগর বিএনপির কর্মসূচির উদ্বোধন কুষ্টিয়ায় হাজতখানায় লুঙ্গি ছিঁড়ে আসামির আত্মহত্যার চেষ্টা পাবনায় বিএনপি’র ৪৮তম প্রতিষ্ঠা বার্ষীকি পালন অবৈধ স্থাপনা উচ্ছেদ ও সীমানাপ্রাচীর পুনরুদ্ধারের দাবিতে রাসিক প্রশাসকের কাছে রুয়েট শিক্ষার্থীদের স্মারকলিপি পাবনায় প্রধানমন্ত্রীর ফটোগ্রাফার খালেদ হোসেন পরাগের বিরুদ্ধে জেলা বিএনপি’র সংবাদ সম্মেলন পাবনায় ১০ গ্রাম হেরোইনসহ একজন গ্রেফতার খাটুনির মজুরি’ হিসেবে ৫০ হাজার টাকা নেওয়ার অভিযোগ চেয়ারম্যানের বিরুদ্ধে পাবনায় ১২০ পিস ইয়াবাসহ মাদক ব্যাবসায়ী গ্রেফতার রাজশাহীতে ভাতিজার হাসুয়ার কোপে চাচা নিহত

গুইমারায় বর্তমান চেয়ারম্যানকে হারিয়ে নৌকার জয়

Reading Time: < 1 minute

আব্দুল্লাহ আল মামুন, খাগড়াছড়ি:
খাগড়াছড়ির গুইমারা উপজেলায় স্বতন্ত্র প্রার্থী উশ্যেপ্রু মারমাকে(বর্তমান চেয়ারম্যান) ৩হাজারের অধিক ভোটে পরাজিত করে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মেমং মারমা।
বুধবার (১৫ জুন) সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত
শান্তিপূর্ণ ভাবে টানা ভোটগ্রহণ শেষে এ ফলাফল ঘোষণা করেন, গুইমারা উপজেলা পরিষদ নির্বাচনের রিটার্নিং অফিসার ও রাঙ্গামাটি জেলা সিনিয়র নির্বাচন অফিসার মোহাম্মদ শফিকুর রহমান।
নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী মেমং মারমা নৌকা প্রতীক নিয়ে পেয়েছেন ৮হাজার ৫৯০ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী উশ্যেপ্রু মারমা(আনারস) পেয়েছেন ৫হাজার ৯১২ভোট।
অন্যদিকে মো. আইয়ুব আলী(মোটরসাইকেল) ৩হাজার ২২৯ভোট পেয়েছেন। জামানত হারিয়েছেন চেয়ারম্যান পদপ্রার্থী রুইসাঅং মারমা।
ভাইস চেয়ারম্যান পদে কংজরী মারমা(মাইক) ৭হাজার ৮৪৫হাজার ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মো. ইখতিয়ার উদ্দিন চৌধুরী পলাশ (টিয়া পাখি) পেয়েছেন ৫হাজার ১২৩ভোট। ভাইস চেয়ারম্যান পদে অন্য দুই প্রার্থী ফখরুল ইসলাম লিটন(তালা) ও মানিন্দ্র ত্রিপুরা (টিউবওয়েল) জামানত হারিয়েছেন।
মহিলা ভাইস চেয়ারম্যান পদে বর্তমান ভাইস চেয়ারম্যান ঝর্ণা ত্রিপুরা ১০হাজার ৮১৬ভোট পেয়ে পূণঃ বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ফাতেমা বেগম(কলস) পেয়েছেন ৬হাজার ৬৮০ভোট।
ফলাফল ঘোষণার পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় ভোটারদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে মেমং মারমা বলেন, গুইমারা উপজেলার সকল কার্যক্রম গতিশীল করা, গুইমারা বাসির সপ্ন পূরনের দায়িত্ব আরও বেড়ে গেলো। গুইমারা বাসির প্রত্যাশা পূরণে যথাসাধ্য চেষ্টা চালিয়ে যাবো ।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com