শনিবার, ১৮ Jul ২০২৬, ১০:২৮ অপরাহ্ন

News Headline :
১৮ জুলাই পাবনায় বৈষম্যবিরোধী আন্দোলনকারীদের উপর পুলিশ ও ছাত্রলীগের গুলির ঘটনার কোন বিচার হবে না ? মতিহার থানার ধরমপুরে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার, দাফন সম্পন্ন পাবনায় মসজিদের মাইকে ঘোষণা দিয়ে পুলিশের উপর হামলা পাবনায় কবি “বন্দে আলী মিয়ার সাহিত্য কর্মে সমকালীন সমাজ” গ্রন্থের প্রকাশনা উৎসব অনুষ্ঠিত পাবনায় লাশবাহী অ্যাম্বুলেন্সের সাথে বাসের সংঘর্ষে ৩ জন নিহত আহত ১০ জন পাবনায় ২টি বিদেশি পিস্তল ম্যাগজিন ও গুলিসহ যুবক গ্রেপ্তার রাজশাহী মতিহার থানার ইন্সপেক্টর পরিচয়ে প্রতারণা, বিকাশে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ পাবনার ভাঙ্গুড়ায় গ্রামীণ সড়কের কোর রোড নেটওয়ার্ক (CRN) বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত পাবনার আটঘরিয়ায় মিয়াপাড়ার আব্দুস সালাম ৬বছর ধরে শিকলবন্দী রহস্য উদঘাটনের দাবি এলাকাবাসীর ইরানের সাবেক প্রেসিডেন্ট মাহমুদ আহমেদিনেজাদ গৃহবন্দি

গুইমারায় বাস চাপায় মোটরসাইকেল আরোহী নিহত আহত চালক

Reading Time: < 1 minute

আব্দুল্লাহ আল মামুন, খাগড়াছড়ি:
খাগড়াছড়ির গুইমারা বিজিবি সেক্টর হাসপাতালের সামনে বাস চাপায় নিবারন চাকমা(৫০)নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে।
সোমবার(১০ অক্টোবর’২২) বিকেল ৫টায় খাগড়াছড়ি থেকে ছেড়ে আসা তাসপিয়া বাস(চট্রমেট্রো জ–১১-০২২১) বিপরিত দিক থেকে আসা মোটরসাইকেলকে চাপা দিলে এ হতাহতের ঘটনাটি ঘটে।
আশংকাজনক অবস্থায় উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মারা যায় নিবারন চাকমা ওরফে বাবুল চাকমা। নিহত ব্যাক্তি গুইমারা উপজেলার হাফছড়ি ইউনিয়নের কালাপানি গ্রামের কালচান চাকমার ছেলে। মোটরসাইকেল চালক পনেল চাকমা(৩১) মানিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে। গুইমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আবদুর রশিদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘাতক বাসটি আটক করা হয়েছে। এ ব্যাপারে আইগত ব্যাবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com