মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১১ অপরাহ্ন

News Headline :
অবৈধ স্থাপনা উচ্ছেদ ও সীমানাপ্রাচীর পুনরুদ্ধারের দাবিতে রাসিক প্রশাসকের কাছে রুয়েট শিক্ষার্থীদের স্মারকলিপি পাবনায় প্রধানমন্ত্রীর ফটোগ্রাফার খালেদ হোসেন পরাগের বিরুদ্ধে জেলা বিএনপি’র সংবাদ সম্মেলন পাবনায় ১০ গ্রাম হেরোইনসহ একজন গ্রেফতার খাটুনির মজুরি’ হিসেবে ৫০ হাজার টাকা নেওয়ার অভিযোগ চেয়ারম্যানের বিরুদ্ধে পাবনায় ১২০ পিস ইয়াবাসহ মাদক ব্যাবসায়ী গ্রেফতার রাজশাহীতে ভাতিজার হাসুয়ার কোপে চাচা নিহত পাবনায় মৃত ব্যাক্তির নামে বৈষম্যবিরোধী হত্যা মামলার অভিযোগ পত্র তদন্ত প্রশ্নবিদ্ধ পুনঃ তদন্তের দাবি বদলগাছীতে প্রশাসনের আয়োজনে আনুষ্ঠানিক ভাবে ঈদ-ই-মিলাদুন্নবী পালিত সিরাজগঞ্জের শাহজাদপুরে নৌকা বাইসকে কেন্দ্র করে হামলা ১৫ জন আহত ট্রাক, ট্যাংকলরী ও কার্ভাড ভ্যান শ্রমিক ইউনিয়নের পাবনার ভাঙ্গুড়া উপশাখা কমিটি ঘোষনা

গুইমারায় ১৫লাখ টাকার ভারতীয় ওষুধসহ গ্রেপ্তার ২

Reading Time: < 1 minute

আব্দুল্লাহ আল মামুন, খাগড়াছড়ি :
খাগড়াছড়ি পার্বত্য জেলার গুইমারায় ১৫লাখ টাকার ভারতীয় ওষুধসহ ২ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (১ ডিসেম্বর) গভীর রাতে গুইমারার হাফছড়ি সিকদার মোড় যাত্রী ছাউনি এলাকা থেকে পুলিশ একটি মাইক্রোবাস তল্লাশি চালিয়ে এসব অবৈধ ঔষুধসহ তাদের গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা হলো- চট্টগ্রামের ফটিকছড়ি পৌরসভার উত্তর রাঙামাটিয়ার মো. সেলিমের ছেলে মো. জাবেদ(২৪) ও একই এলাকার মৃত কাজী মো. জাহাঙ্গীর আলমের ছেলে কাজী মো. ইব্রাহিম রিদওয়ান (২২)। জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে গুইমারা থানা পুলিশের একটি বিশেষ টিম শুত্রবার রাত সাড়ে ১২টার দিকে হাফছড়ির সিকদার মোড় যাত্রী ছাউনি এলাকায় চেক পোস্ট বসিয়ে বিশেষ তল্লাশি অভিযান শুরু করে। এসময় একটি মাইক্রোবাস (চট্টমেট্রো-গ ১১-৮৪৩৮) তল্লাশি করে ভারতের তৈরি ২০প্রকারের ৩৩ হাজার ৩৪৩পিস ওষুধসহ দুই ব্যক্তিকে আটক করা হয়। জব্দকৃত ওষুধের মূল্য প্রায় ১৫লাখ টাকা।
গুইমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) রাজীব কর বলেন, গ্রেফতারকৃত আসামিরা জানায়, জব্দকৃত ওষুধ তারা দেশের বিভিন্ন স্থানে বিক্রির উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিলেন। তাদের কাছে জব্দকৃত ওষুধগুলোর কোন বৈধ কাগজপত্র ছিল না। গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে বিধি মোতাবেক থানায় মামলা রুজু করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com